পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
বুধবার বিকালে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকার বাড়িতে হামলা চালানো হয়।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার বিকালে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকার বাড়িতে হামলা চালানো হয়।
একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কিছু লোক।
স্থানীয়রা বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ বিষয়ে নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নিয়ে বিষয়টি জানানো হবে।”
