পোশাকে বিজয় দিবস ও শীতের সমারোহ
লাল-সবুজের আয়োজনের সাথে শীতের উষ্ণতা।
প্রতিবারের মতো এবারও দেশীয় ফ্যাশন ঘরগুলো উষ্ণ কাপড় ও বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ পোশাকের পসরা সাজিয়েছে।
শীতের কাপড়ে যেমন এসেছে পাশ্চাত্য ধারা তেমনি বিজয় দিবসের বিশেষ পোশাকে ফুটে উঠেছে দেশীয় ও পতকার নানান মোটিফ।
বিজয়ের ঐতিহ্য নিয়ে রঙ বাংলাদেশ’য়ের পোশাক
পোশাকের নকশায় রয়েছে দেশের প্রথম জাতীয় পতাকার ছাপ, বাংলাদেশের মূদ্রা ও জ্যামেতিক বিষয়।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এবারে তাদের পোশাকে লাল-সবুজ রংয়ের সমন্বয়ে তুলে ধরা হয়েছে বিজয় উল্লাসের ছাপ। রয়েছে পাঞ্জাবি, শাড়ি, কামিজ, টিউনিক, উত্তরীও এবং ব্যান্ডেনা। যা ছোট-বড় সকলের জন্য সমানভাবে মানানসই। আরও আছে পরিবারের সবার জন্যে একই ধরনের মানানসই পোশাক।
বিজয় উৎসবকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই একইরকম পোশাক পরতে পাইকারী দামেও পোশাক সরবরাহ করছে এই প্রতিষ্ঠান।
বিজয়ের আয়োজনে কে ক্র্যাফট
বিজয়ের আবেগ ছড়িয়ে দিতে প্রতিবারই থাকে কে ক্র্যাফটের বিশেষ আয়োজন, যা লাল সবুজে উজ্জীবিত।
সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয় সময়, আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী পোশাক ভাবনায় এই দিনে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল সবুজের শাড়ি। এছাড়াও রয়েছে আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা ভিন্ন প্যাটার্নের টপ বা টিউনিক। ছেলেদের পোশাকে থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শাল, কটি, মাফলার। বিজয়ের ফ্যাশনে লাল অথবা সবুজ রংয়ের পাঞ্জাবির সাথে মিলিয়ে পরতে কটিও আছে। শিশুদের জন্য রয়েছে নানান পোশাকের আয়োজন।
আর বরাবরের মতোই থাকছে যুগল ও পরিবারের সকল সদস্যদের সাথে মিলিয়ে পরার জন্য উপযোগী পোশাক।
প্রধানত রাগ, ডুডলিং, জ্যামেতিক, জামদানি, ঐতিহ্যবাহী-সহ নানান মোটিফের অনুপ্রেরণায় নকশা করা হয়েছে। এছাড়াও থাকছে বাংলাদেশের পতাকা এবং মানচিত্র নিয়ে করা নানান পোশাক।
সুতি, কোটা কটন, লিনেন, নিট ও তাঁতের মতো আরামদায়ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে মাধ্যম হিসেবে এসেছে স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি।
লা রিভ’য়ের উষ্ণতার পরশ
শীতের শুরুতেই নারী, পুরুষ, তরুণ ও শিশুদের জন্য শীতের পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে এই প্রতিষ্ঠান। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ট্রেন্ডিং প্রিন্টস্টোরি’ প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে তাদের পোশাক, এর মূল অণুপ্রেরণা পৃথিবীর অদম্য নিরাময়শক্তি বা ‘হিলিং পাওয়ার’।
রং হিসেবে বেছে নেওয়া হয়েছে কম্পোস্ট, শ্যাওলা, পান্না, কমলা, বাদামি, গেরুয়া, ফন, টিক উড, বেগুনি, টিম্বার, প্যাস্টেল ইয়েলো, ডাস্টি রোজ, লাটে, হেজেল, চেরি রেড, গ্রে ও কালো।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, শীত উপলক্ষ্যে ‘লাইট’, ‘লেয়ার’ ও ‘হেভি উইন্টারওয়্যার’- এই তিনভাগে সংগ্রহ সাজিয়েছে তারা।
কিছু কিছু জ্যাকেটে মিনিমাল কারচুপি ও এম্ব্রয়ডারির কাজ করা হয়েছে। ‘লেয়ারিং’য়ের জন্য রয়েছে শাল ও পঞ্চো। ‘হেভি উইন্টার’য়ের জন্য আছে ব্লেজার, জ্যাকেট, সোয়েটশার্ট, হুডি ইত্যাদি।
নারীদের জন্য রয়েছে মানানসই লং, মিডি ও টিউনিক এবং ‘ফিট অ্যান্ড ফ্লেয়ার টপস’, স্টাইলিশ জ্যাকেট, অফিস, পার্টি ও ক্যাজুয়াল আয়োজনে পরার উপযোগী সোয়েটার, সোয়েটশার্ট ও কার্ডিগানের পাশেই দেখা যাবে ট্রেন্ডি পঞ্চো ও শালের সব ডিজাইন। ক্যাজুয়াল কালেকশনে যোগ হয়েছে নতুন জাম্পস্যুট, সালোয়ার কামিজ ও শ্রাগ।
ছেলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের জ্যাকেট- কার্গো, বাইকার-স্টাইল, বোম্বার, হুডি ও ডেনিম’য়ের পাশাপাশি রয়েছে হুডেড উইন্ড ব্রেকার। শার্ট স্টাইলের জ্যাকেট বা শ্যাকেটও রয়েছে। আরও পাওয়া যাবে উল ও জ্যাকেট স্টাইলের ভেস্ট, সোয়েটার, হুডি।
তরুণ ও শিশুদের জন্য আছে সোয়েটার, কার্ডিগান, হুডি, জ্যাকেট, সোয়েটশার্ট, সোয়েটপ্যান্ট ও শীত উপযোগি টি ও পোলো শার্ট।
আরও থাকছে ম্যাচিং মাফলার ও বিনি ক্যাপ।
রাজশাহীতে টুয়েলভের নতুন বিক্রয়কেন্দ্র
৩৯তম বিক্রয়কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে রাজশাহীতে যাত্রা শুরু করেছে এই ফ্যাশন ব্র্যান্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উপলক্ষ্যে ২ ডিসেম্বর স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাশ্চাত্য ঘরনাকে প্রাধান্য দিয়ে ‘এথনিক’সহ দুই বিভাগেই ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোশাক নিয়েই বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে শিশুদের পোশাক।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ছবির গ্যালারি
