উৎসবের আনন্দ আর শিল্পের যুগলবন্দি নিয়ে লা রিভ
ঈদের পোশাক নয়, যেন একেকটি চিত্রকল্প।
পরিবারের একেক সদস্যের পছন্দ একেকরকম। সবার টুকরো টুকরো ইচ্ছা মিলেই ঈদের ফ্যাশন রঙিন হয়ে ওঠে। ঠিক যেন মোজাইক শিল্প।
নানান রংয়ের টুকরো জুড়ে তৈরি হয় বিস্তৃত, রঙিন একটি চিত্রগল্প- এমন ভাবনা থেকেই দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উন্মোচন করেছে তাদের ঈদ-২৬ কালেকশন।
প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস এক বিজ্ঞপ্তিতে বলেন, “ঈদ এমন একটি সময়, যেখানে পরিবারের এবং প্রিয়জনদের সঙ্গে নতুন করে সম্পর্ক ও সংযোগ গড়ে তুলি। ঈদ/২৬ কালেকশনের প্রতিটি ডিজাইন সেই সংযোগের প্রতিফলন।”
তিনি যোগ করেন, “এই বছরের ঈদের ফ্যাশনে বেশকিছু লক্ষনীয় পরিবর্তন দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে মেডিটেরিয়ান প্রিন্টের ব্যবহার বেড়েছে, আবার এই উপমহাদেশে ফারসি সালোয়ার কামিজ, ম্যাক্রো-ফ্লোরাল, স্লিট লাইনে ভারি কাজ, আবায়া-স্টাইল, ড্রপ শোল্ডার, ওয়াইড-লেগের ব্যবহার বেড়েছে। প্রিন্ট এবং প্যাটার্নের সকল বৈচিত্র্যই লা রিভের এই ঈদ কালেকশনে ফিউশন করা হয়েছে।”
এবারে রংয়ের মধ্যে প্রাধান্য পেয়েছে ‘টিল’ ও চেরি লাল রংয়ের ব্যবহার। সঙ্গে যুক্ত হয়েছে একাধিক ‘লেয়ার্ড প্যালেট’, যা পুরো কালেকশনকে দিয়েছে গভীরতা, বৈচিত্র্য এবং উৎসবের আবহ।
এবারে তাদের পোশাকে ‘প্রিন্ট স্টোরিগুলো’তে ফিউশন করা হয়েছে সৃজনশীলতা এবং সংযোগের অনুভূতি। চোখে পড়বে অ্যাম্বার হেজ যা অ্যাম্বার পাথরের রং থেকে অনুপ্রাণিত। রয়েছে গ্লোবাল গ্রিড এবং সামার প্লেইড প্রিন্ট।
ভ্রমণ, লোকজ শিল্প এবং আল্পনার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘স্পাইসড বোহেমিয়া’।
পার্টি এবং এক্সক্লুসিভ কালেকশনে মেডিটেরিয়ান এবং ডেকোরেটিফ প্রিন্টস্টোরির ব্যবহার হয়েছে।
গয়নার মতো নকশার কারুকাজ এবং ভারি কাজ এই দুটি প্রিন্টস্টোরির মূল বৈশিষ্ট্য। কাজের পাশাপাশি জ্যাকার্ড ফেব্রিকের ব্যবহারও এই স্টোরিতে বিশেষভাবে চোখে পড়বে।
নারীদের জন্য রয়েছে ট্রেন্ডি ফারসি ও ফেস্টিভ সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, লং শার্ট, টপস, আবায়া, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ি। এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লং টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।
পুরুষদের জন্যও রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট, এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন।
এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশনের সাথে ট্রেন্ডের সাথে মিলিয়ে ড্রপ শোল্ডার টিশার্টও ডিজাইন করা হয়েছে, যেন ঐতিহ্য ও আধুনিকতার ফিউশনটা ঈদেও থাকে।
‘কিডস কালেকশন’য়ে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট
