২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘রান ফর হেল্থ’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হল দৌড় প্রতিযোগিতা

‘হায়ার ইউসিয়ার সামার ১০ কিলোমিটার রান’য়ের আয়োজনে ছিল ইউসিআর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 01:19 AM

Updated : 26 Aug 2026, 09:36 AM

রাজধানীর আফতাবনগরে সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে ‘হায়ার ইউসিআর সামার ১০ কিলোমিটার রান পাওয়ার্ড বাই এসএমসি প্লাস ২০২৪’ অনুষ্ঠিত হল ১৭ মে।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- আয়োজনে ১০ কিলোমিটার, পাঁচ কিলোমিটার এবং ৫শ’ মিটার- এই তিন বিভাগে অংশ নেয় মোট ১ হাজার ৯শ’ জন শৌখিন দৌড়বিদ। যেখানে বাংলাদেশের ছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতসহ ১২টি দেশের নাগরিকও ছিলেন।

‘রান ফর হেল্থ’ স্লোগানে নির্দিষ্ট দিন ভোর সাড়ে পাঁচটায় আফতাবনগর এল ব্লকের খেলার মাঠ প্রান্ত থেকে দৌড় শুরু হয়ে আবার একই স্থানে শেষ হয়।

এই আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন’য়ের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু, ইউসিআর’য়ের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মাসুম ও প্রতিযোগিতার সমন্বয়কারী একেএম আহসান উল্লাহ।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ও তৃতীয় লক্ষ্যমাত্রা: ‘সুস্বাস্থ্য ও কল্যাণ’ নিশ্চিত করার লক্ষ্যে কর্মক্ষম জীবনযাত্রায় অভ্যস্ত করার প্রচেষ্টায় নিয়মিতভাবে দৌড়, সাইকেল চালনা ইত্যাদি শারীরিক অনুশীলন ও সুস্বাস্থ্য গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ধরনের ক্রিড়া সম্পর্কিত আয়োজন করে ‘আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর)’।