২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দনিকতার পরশ নিয়ে পারসোনা’র নতুন শাখা

পরিচর্যার পাশাপাশি মিলবে আধুনিক সব সুবিধা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 02:41 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

গুলশান দুই’তে স্থান পরিবর্তন করে আধুনিক সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে বিউটি স্যালন পারসোনা’র নতুন শাখা।

দেশের সৌন্দর্যসেবা খাতে পরিচিত এই ব্র্যান্ডের শাখাটি, গুলশান অ্যাভনিউ’য়ের হোসনা সেন্টার – ‘আইপিডিসি বিল্ডিং’য়ের পঞ্চম তলায় নতুনভাবে যাত্রা শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৪- আনিকা আলম, পারসোনার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, জ্যেষ্ঠ পরিচালক রুনু মোশাররফ, বোর্ড সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও পারসোনার কর্মীরা।

অনুষ্ঠানে কানিজ আলমাস খান শাখা স্থানান্তরের উদ্দেশ্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আগের অবস্থানটি ভালো ছিল, তবে কিছু সীমাবদ্ধতা আমাদের কাঙ্ক্ষিত মানের সেবা দিতে বাধা দিচ্ছিল। নতুন আউটলেটটি আধুনিক সুবিধা-সম্পন্ন, যা গ্রাহকদের আরও আরাম, সহজ যোগাযোগ এবং স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

আনিকা আলম অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, “পারসোনা বহু বছর ধরে সৌন্দর্যসেবায় এক বিশ্বস্ত নাম। ব্র্যান্ডটি যেভাবে আত্মনিবেদন ও অগ্রগতির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নতুন এই আউটলেট পারসোনার গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং শিল্পে নতুন মানদণ্ড স্থাপনের এক উজ্জ্বল উদাহরণ। এই মাইলফলকের অংশ হতে পেরে আমি গর্বিত এবং নিশ্চিত গ্রাহকরা এই পরিবেশ ও সেবার মান উপভোগ করবেন।”

এই প্রতিষ্ঠান নিজস্ব প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে তাদের কর্মীদের দক্ষ করে তোলে। বর্তমানে দুই হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। পাশাপাশি, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে চলেছে।

আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য দেওয়ার পর প্রতিষ্ঠানটির ‘বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর’ শাওন তানভীর বলেন, “এই নতুন আউটলেট আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা ও মূল্যায়নের প্রতিফলন।”

ঢাকার ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, গুলশান-১, গুলশান-২, বনানী, ওয়ারী, কাকরাইলসহ চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে বর্তমানে পারসোনার ১৪টি শাখা রয়েছে।