১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিটনেস-প্রেমী বন্ধুর জন্য সেরা উপহার

কাজে লাগবে আবার পছন্দও হবে- এমন উপহার সহজেই বেছে নেওয়া যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 05:54 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ফিটনেস এখন শুধু শরীর গঠনের ব্যাপার নয়। বরং হয়ে উঠেছে সচেতন, স্বাস্থ্যবান এবং মানসিকভাবে দৃঢ় থাকার প্রতীক।

চারপাশে এমন অনেকেই আছেন যারা প্রতিদিন সকালে হাঁটেন, নিয়ম করে জিম বা ব্যায়ামাগারে যান কিংবা ইউটিউব দেখে ঘরেই শরীরচর্চা করেন।

এই মানুষগুলোর জীবনে সবচেয়ে বড় শক্তি হলো— উসাহ। আর একটি ছোট উপহার সেই উসাহটাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

তবে চ্যালেঞ্জ হল— ঠিক কোন উপহারটি হবে কার্যকর, ব্যবহারযোগ্য এবং তার জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

বাজারে সহজলভ্য এবং যে কোনো ফিটনেসপ্রেমী মানুষকে দেওয়া যেতে পারে অনুপ্রেরণার বার্তা।

এরকই কয়েকটি উপহার সামগ্রী সম্পর্কে জানানো হল রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

রেজিস্ট্যান্স ব্যান্ড

কম খরচে ঘরে বসে ব্যায়ামের জন্য দারুণ উপকরণ এটি। বর্তমানে অনলাইনে অল্প টাকায় মধ্যেই পাওয়া যায়। কোমর, বাহু, পা— সব জায়গায় স্ট্রেচিং ও টোনিং-এ কার্যকর এই ব্যান্ড।

স্টেইনলেস স্টিল পানির বোতল

ভরা গরমে ব্যায়াম করার সময় আর্দ্র থাকা জরুরি। এ ধরনের বোতল পানিশূন্যতা রোধে সহায়ক। ঠাণ্ডা ও গরম পানি ধরে রাখার ক্ষমতাসম্পন্ন এই বোতল ফ্যাশনেবল ও পরিবেশবান্ধবও।

ইয়োগা ম্যাট

কম মূল্যে ভালো উপহার। যার ওপর শুয়ে বসে ব্যায়াম করা আরাম হয়।

অ্যাথলেটিক পোশাক

নারীদের জন্য আরামদায়ক ‘স্পোর্টস’ ও ‘জিম’ পোশাক উপহার হিসেবে খুবই প্রাসঙ্গিক। বহু দেশীয় ব্র্যান্ড এখন স্পোর্টসওয়্যার নিয়ে কাজ করছে।

ফেইস স্প্রে

ব্যায়ামের পর ঘাম মোছার পাশাপাশি ত্বক ঠাণ্ডা ও সতেজ রাখে এমন ‘ফেইস স্প্রে’। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ায় এটি খুবই কার্যকর।

কমপ্রেশন সকস বা মোজা

দীর্ঘসময় হাঁটার পরে বা দৌড়ানোর সময় এই ধরনের মোজা পায়ের রক্ত চলাচল ঠিক রাখে। ‘স্পোর্টস ইনজুরি’ বা আঘাত প্রতিরোধেও কাজ করে এটি।

হিটিং প্যাড বা হট ব্যাগ

ঘাড়, কোমর বা পিঠে ব্যথা হলে আরাম দেয় ‘হট ব্যাগ’। এছাড়া পেশি শিথিল করতেও কার্যকর।

রানিং বেল্ট বা ফ্যানি প্যাক

এই পণ্যগুলোর সঙ্গে সকলে পরিচিত না হলেও যারা স্বাস্থ্য সচেতন তারা ঠিকই ধারণা রাখেন। মোবাইল, চাবি, টাকা সব রাখা যায় এক জায়গায় রাখা যায় সহজেই। ফলে দৌড়ানোর সময় কোনো সমস্যা হয় না। অনেক বেল্টে আবার পানির বোতল রাখার সুবিধাও থাকে।

সুগন্ধযুক্ত বাথ সল্ট

জিম বা দৌড়ানোর পরে গরম পানিতে গোসল করার সময় এটি ব্যবহার করলে পেশি শিথিল হয় এবং ক্লান্তি কমে।

পোর্টেবল ব্লুটুথ স্পিকার

ব্যায়ামের সময় প্রিয় গান শোনা অনুপ্রেরণাদায়ক। তাই প্রিয়জনকে সহজলভ্য পোর্টেবল স্পিকার উপহার দেওয়া যেতে পারে।

বহনযোগ্য ব্লেন্ডার

স্মুদি, প্রোটিন শেইক বা গ্রিন জুস তৈরি করার জন্য একেবারেই যথাযথ। স্বাস্থ্য সচেতন হলে অবশ্যই এই উপহার পছন্দ হবে।

ফিটবিট বা ফিটনেস ট্র্যাকার

প্রতিদিন কি পরিমাণ হাঁটাহাঁটি করা হচ্ছে, ক্যালোরি কতটুকু পুড়ছে, হার্টরেট ও ঘুম পর্যবেক্ষণে সাহায্য করে এটি। তুলনামূলক কম বাজেটেও ভালো ট্র্যাকার পাওয়া যায়।

মাসাজার

গভীর থেকে পেশি শিথিলে সাহায্য করে এটি। বিশেষ করে ‘হাই ইন্টেনসিটি ওয়ার্কআউট’য়ের পরে খুব দরকারি এটি।

লাফানোর দড়ি

কার্ডিওর জন্য সেরা। প্লাস্টিক দড়ির ‘স্টিল কোর জাম্প রোপ’ বেশি কার্যকর হয়। তাই উপহারটি মন্দ নয়।

ফোম রোলার

পেশির ব্যথা দূর করতে সাহায্য করে ফোম রোলার। ঘরে বসে পেশির ম্যাসাজের জন্য কিন্তু আদর্শ উপহার হতে পারে এটি।

স্মার্ট ওয়াচ

যাদের বাজেট একটু বেশি, তাদের জন্য এটা নিঃসন্দেহে সেরা উপহার। ফিটনেস, হার্টরেট, ঘুম— সব ‘ট্র্যাক’ করা যাবে এই ঘড়িতে।

আরও পড়ুন

উপহার দেওয়ার কৌশল

সৌখিন মানুষের জন্য উপহার

ভালোবাসার উপহার