Published : 09 Nov 2025, 04:48 PM
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।
লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
২০২৬ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন চলছে। ওয়েবসাইট থেকে তথ্য নিয়েএ প্রতিবেদন লেখা হয়েছে ।
বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় ৭ম শ্রেণিতে, ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণির বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।
দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২৬ সালের ভর্তির বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করা হয়েছে। আবেদন ফর্ম বিতরণ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে।
ক্যাডেট কলেজগুলোয় ২০২৬ সালের ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।
আবেদন ফর্ম বিতরণের তারিখ
১. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে: ১ নভেম্বর ২০২৫, সকাল ৮টা থেকে।
২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
অনলাইনে আবেদন ফরম পূরণ করার পদ্ধতি দেখে নিতে পারেন: https://cadetcollegeadmission.army.mil.bd/assets/pdf/howtoapply.pdf
ভর্তি নির্দেশিকা দেখে নিতে পারেন: https://cadetcollege.army.mil.bd/notice/show/281
আবেদনকারীর যোগ্যতা
অনলাইনে আবেদন করার ওয়েবসাইট
www.cadetcollege.army.mil.bd অথবা www.cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
ফর্ম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে
১. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।
২. জন্মনিবন্ধন বা জন্মসনদের সত্যায়িত ফটোকপি।
৩. অধ্যয়ন করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।
৪. পিতা বা অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
৫. প্রার্থীর পিতা ও মাতা দুজনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
আবেদন ফি ২ হাজার টাকা।
আবেদনের শেষ সময়
১. আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত।
লিখিত পরীক্ষার তারিখ
২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা মোট ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে। ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।
ভর্তি পরীক্ষার সিলেবাস
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর: মোট নম্বর ৩০০। ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। www.cadetcollege.army.mil.bd/notice/show/275