২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণশৌচাগারের টিস্যু ব্যবহার করা কি নিরাপদ?

‘পাবলিক টয়লেট’য়ে রাখা টিস্যু পেপার নিরাপদ নাও হতে পারে।

গণশৌচাগারের টিস্যু ব্যবহার করা কি নিরাপদ?
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

উন্নত ‘পাবলিক টয়লেট’য়ে মোছার জন্য টিস্যু পেপার থাকার পাশাপশি হাত শুকাতে ‘হ্যান্ড ড্রায়ার’ যন্ত্রও থাকে।

মনে হতে পারে টিস্যু পেপারের চাইতে হাত শুকানোর যন্ত্র বেশি নিরাপদ। কারণ সেটাতে সাধারণ মানুষের হাত পড়ে না বললেই চলে। কারণ যন্ত্রের নিচে হাত ধরলে গরম বাতাস বের হয়। সেটাতেই শুকিয়ে যায় হাত।

তবে ’দি ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা’র ‘জাকম্যান কলেজ অফ পাবলিক হেল্থ’য়ের ২৩টি গবেষণার গড় ফলাফলে দেখা গেছে- জীবাণু ও ব্যাক্টেরিয়া ছড়ানোর ক্ষেত্রে হাত পরিষ্কারের এই দুই পদ্ধতিতে তেমন কোনো পার্থক্য নেই।

এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানের প্রধান গবেষক ‘এনভায়রনমেন্ট, এক্সপোজার সায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট সেন্টার’য়ের পরিচালক ড. কেলি রেনল্ডস বলেন, “সার্বিকভাবে মনে হতে পারে সংক্রামণ ছড়ানোর ক্ষেত্রে টিস্যুর ভূমিকা বেশি থাকতে পারে। তবে দুই পদ্ধতির মধ্যে তেমন কোনো ভিন্নতা খুঁজে পাওয়া যায়নি।”

তবে পরিবেশগত দিক থেকে জীবাণু কম ছড়ানোর ক্ষেত্রে উচ্চ গতির ‘হ্যান্ড ড্রায়ার’ জয় লাভ করবে।

২০২৩ সালের ‘এমআইটি’র গবেষণা অনুযায়ী যে যন্ত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে হাত শুকিয়ে দিতে পারে সেটা পরিবেশগত দিক থেকে বেশি কার্যকর।

“আসল বিষয় হল শুকানোর বিষয়টা”- একই প্রতিবেদনে মন্তব্য করেন ‘এমআইটি ক্লাইমেন অ্যান্ড সাসটেইনিবিলিটি কনসোর্টিয়াম’য়ের প্রধান গবেষক ড. জেরেমি গ্রেগরি।

তিনি বলেন, “নানান ধরনের হাত শুকানোর যন্ত্র রয়েছে। কোনো কোনোটি দ্রুত শুকাতে পারে কোনটা পারে না। সমস্যাটা হয় যখন ৩০ সেকেন্ডের কম সময় যন্ত্রের নিচে হাত দেওয়ার পরও ভেজা অবস্থাতেই শৌচাগার ত্যাগ করেন।”

“আর শুকনার চাইতে ভেজা হাতেই বেশি ব্যাক্টেরিয়া আটনোর সম্ভাবনা থাকে”- বলেন ইংল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন’য়ের অনুজীব-বিজ্ঞানী ও সহযোগী অধ্যাপক সান্ড্রা উইকস।

“শুকানোর পদ্ধতিটা সমস্যা না, গুরুত্বপূর্ণ হল হাত ভালো মতো সঠিক পন্থায় পরিষ্কার করা।” মন্তব্য করেন তিনি।

তারপর ভালোমতো হাত শুকিয়ে নিতে হবে। এক্ষেত্রে যদি দ্রুত গতির ‘হ্যান্ড ড্রায়ার’ থাকে তো ভালো, না হলে টিস্যু পেপার বেছে নিতে হবে।

আরও পড়ুন

হাত ধোয়াতে ভুল

হাত পরিষ্কারের ৬টি ধাপ

হাত জীবাণু মুক্ত রাখার উপায়

বার বার ধোয়ার কারণে হাত শুষ্ক হলে