একই মোজা পরপর কয়েকদিন পরলে বিপদ হতে পারে
অলসতায় এক মোজা কয়েকদিন ব্যবহার করছেন? তাহলে ডেকে আনছেন বিপদ।
অনেকেই অলসতায় বা ‘খুব বেশি ময়লা হয়নি’ ভেবে একই মোজা টানা দুই-তিন দিন ব্যবহার করেন।
আপাতদৃষ্টিতে এটি সাধারণ মনে হলেও চিকিৎসাবিজ্ঞান বলছে, এই অভ্যাস ডেকে আনতে পারে ভয়াবহ চর্মরোগ ও শারীরিক অস্বস্তি।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “মোজার ভেতরে থাকে অদৃশ্য এক জগৎ। পায়ের ঘাম, মৃত চামড়া আর উষ্ণ পরিবেশ মিলে ব্যাক্টেরিয়া ও ছত্রাকের জন্য আদর্শ বাসা তৈরি হয়।”
“একই মোজা বারবার পরলে এই জীবাণু দ্রুত বেড়ে ওঠে, যা দুর্গন্ধ, ত্বকের রোগ এবং ছত্রাক সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়”- বলেন তিনি।
চামড়াজাত পণ্য ও জুতা প্রতিষ্ঠান ‘অরোরা’র স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন বলেন, “আমরা অনেক সময় মোজা অবহেলায় আবার পরে ফেলি। কিন্তু জীবাণুবিজ্ঞানের দৃষ্টিতে প্রতিদিন পরিষ্কার মোজা পরাই সবচেয়ে নিরাপদ অভ্যাস। এতে পা সতেজ থাকে, দুর্গন্ধ কমে এবং সংক্রমণের ঝুঁকি অনেকাংশে এড়ানো যায়। জীবনযাপনের ছোট ছোট অভ্যাসই বড় পার্থক্য গড়ে দেয়।”
লুকিয়ে থাকা জীবাণুর জগৎ
মানুষের পায়ে প্রায় হাজার রকমের ব্যাক্টেরিয়া ও ছত্রাক থাকতে পারে। পায়ে ঘামগ্রন্থি অনেক বেশি থাকায় ঘাম, মৃত চামড়া আর উষ্ণতা মিলে এই জীবাণুগুলোর বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়, বিশেষ করে আঙুলের ফাঁকে।
ডা. নয়ন বলেন, “স্ট্যাফিলোককাস হোমিনিস’ নামের ব্যাক্টেরিয়া ঘাম থেকে পচা পেঁয়াজের মতো গন্ধ তৈরি করে।
অন্য একটি ব্যাকটেরিয়া চিজ বা পনিরের মতো গন্ধ ছড়ায়।
আরেকটি ছাগলের গায়ের গন্ধের মতো অ্যাসিড তৈরি করে। ফলে মোজা খুললেই তীব্র দুর্গন্ধ বের হয়।
একই মোজা বারবার পরার ঝুঁকি
মোজা ঘাম শোষণ করে রাখে। ফলে ব্যাক্টেরিয়া আরও দ্রুত বৃদ্ধি পায়।
ডা. নয়ন বলেন, “গবেষণায় দেখা গেছে, সুতি কাপড়ে ব্যাক্টেরিয়া ৯০ দিন পর্যন্ত টিকে থাকতে পারে। এক জোড়া মোজায় প্রায় আট-নয় মিলিয়ন ব্যাক্টেরিয়া থাকতে পারে, যা একটি টি-শার্টের চেয়ে অনেক বেশি।”
মোজায় শুধু পায়ের জীবাণু নয়, ঘরের মেঝে, জিমের ফ্লোর বা বাইরের মাটি থেকেও জীবাণু লেগে যায়। ফলে অ্যাথলিটস ফুট (পায়ের আঙুলের ফাঁকে ছত্রাক সংক্রমণ), নখের কোণে পুঁজ জমা (প্যারোনিচিয়া) এবং ত্বকের র্যাশ দেখা দিতে পারে।
চরম ক্ষেত্রে সংক্রমণ হাড় পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
জুতাতেও ছড়িয়ে পড়ে জীবাণু
মোজার জীবাণু জুতার ভেতরেও বাসা বাঁধে। তাই প্রতিদিন একই জুতা পরা ভালো নয়। একদিন পরার পর জুতা ভালো করে শুকিয়ে নিলে জীবাণু ও দুর্গন্ধ কমে।
পা ও মোজা পরিষ্কার রাখতে
আরও পড়ুন
