যে কারণে দাঁতের ফাঁকে মাংস আটকায়
দাঁতের ফাঁকে খাবার বা মাংসের কণা আটকানো হতে পারে বড় কোনো রোগের লক্ষণ।
চিবানোর সময় দাঁতের ফাঁকে মাংসের টুকরা বা খাবার আটকে যাওয়াটা সাধারণ ঘটনা। তবে এটা দীর্ঘ সময় থাকলে দাঁতের ক্ষতি করতে পারে বা মুখে দুর্গন্ধ তৈরি করতে পারে।
দাঁতের ফাঁকে খাবার বা মাংস আটকে যাওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে।
এই বিষয়ে ‘টুথ কেয়ার’য়ের কর্ণধার ও দন্তচিকিৎসক ডা. মেজবাহ উল আজীজ বলেন, “দাঁতের মাঝখানে স্বাভাবিকের চেয়ে বেশি ফাঁকা থাকলে, দাঁতের গড়ন সঠিক না হলে বা দাঁতের পাশে ক্ষয়, ভাঙা অংশ বা ভুলভাবে বসানো ফিলিং থাকলে খাবার আটকে যাওয়া খুব স্বাভাবিক।”
এছাড়া যারা দাঁত মাজেন ভুলভাবে বা অনিয়মিতভাবে, তাদের মাড়ি সঙ্কুচিত হয়ে গিয়ে দাঁতের শিকড়ের আশপাশে ফাঁকা তৈরি হয়— এতে খাবার জমে যায়।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দাঁতের আশপাশের হাড় যদি কোনো কারণে ক্ষয় হতে থাকে (যেমন- পেরিয়োডোন্টাল ডিজিজ বা মাড়ির রোগের কারণে), তাহলে দাঁতের শিকড় ‘এক্সপোজড’ হয়ে দাঁতের মাঝখানের জায়গা বড় হয়ে যায়। ফলে প্রতিবার খাওয়ার সময় খাবার আটকে যায়” বলেন এই চিকিৎসক
আটকে থাকলে যেসব সমস্যা হয়
করণীয়
দাঁত পরিষ্কার করা (ব্রাশ করা): মাংস খাওয়ার পর ভালোভাবে দাঁত ব্রাশ করা। এতে আটকে থাকা অনেক মাংসই উঠে আসবে।
ডেন্টাল ফ্লস ব্যবহার করা: দাঁতের মাঝখান থেকে মাংস বের করার সবচেয়ে কার্যকর উপায় হল ফ্লস ব্যবহার। বাজারে সহজলভ্য ‘ডেন্টাল ফ্লস’ দিয়ে ধীরে ধীরে দাঁতের ফাঁকে থাকা মাংস বের করতে হবে।
ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা: ফ্লস ছাড়াও দাঁতের ফাঁক পরিষ্কারের জন্য ‘ইন্টারডেন্টাল ব্রাশ’ ব্যবহার করা যেতে পারে।
লবণ পানি দিয়ে কুলি করা: হালকা গরম পানিতে অল্প লবণ মিশিয়ে কুলি করলে মুখের ব্যাক্টেরিয়া ধ্বংস হয় এবং আটকে থাকা ছোট মাংস বের হয়ে আসতে পারে।
যা করা যাবে না
দাঁতের কাঠি বা তুচ্ছ বস্তু ব্যবহার না করা: দেশলাইয়ের কাঠি, পিন, সুঁই, পেপার ক্লিপ বা তুচ্ছ বস্তু দিয়ে দাঁত খোঁচানো বিপজ্জনক — এতে মাড়ি কেটে যেতে পারে। আর ইনফেকশন সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়ে।
যদি কিছুতেই না বের হয়
দীর্ঘ সময় দাঁতে মাংস আটকে থাকলে সেটা দাঁতের ক্ষয়, মাড়ির রোগ বা মুখের দুর্গন্ধের কারণ হতে পারে। এক্ষেত্রে একজন দাঁতের ডাক্তারে শরণাপন্ন হওয়া উচিত।
এই সমস্যা থেকে নিস্তারের উপায়
আরও পড়ুন
