১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেসিপি: মটর পনির

আমিষ বা নিরামিষ- যে ভোজী হোন, স্বাদ নিতে ভুলবেন না এই খাবারের।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 12:25 PM

Updated : 29 Jan 2024, 12:25 PM

মটর-পনিরের এই মজাদার পদ হয়ত রেস্তোরাঁয় খেয়েছেন। তবে তৈরি করা যে কত সহজ সেটা হয়ত কখনও ভাবেননি।

এবার না হয় বাসায় নিজেই তৈরি করে নিন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি দেখে।

উপকরণ

পানির ২০০ গ্রাম। মটর ১ কাপ। টক দই ২ টেবিল-চামচ। পেঁয়াজ টুকরা আধা কাপ। রসুন কোঁয়া ৪/৫টি। আদা টুকরা ১ ইঞ্চি পরিমাণ। কাঁচামরিচ ৩/৪টি। টমেটো টুকরা করে কাটা ২টি। হলুদ গুঁড়া ১ চা-চামচ। মরিচ গুঁড়া আধা চা-চামচ। ধনে গুঁড়া ১ চা-চামচ। জিরা গুঁড়া আধা চা-চামচ। আস্ত জিরা সামান্য। শুকনা মরিচ ২টি। তেল ২ টেবিল-চামচ। বাটার ১ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। চিনি সামান্য। পানি পরিমাণ মতো।

পদ্ধতি

পনির ছোট ছোট টুকরা করে নিয়ে তেলে ভেজে গরম পানিতে ভিজিয়ে রাখুন।

পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ একটু সৌতে করে বা অল্প তেলে দ্রুত ভেজ নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল করে আস্ত জিরা ও শুকনা মরিচ ফোড়ন দিন। সুগন্ধ বের হলে ব্লেন্ড করা মসলা দিয়ে কষিয়ে নিন।

একটু পানি যোগ করে এবার হলুদ, মরিচ, ধনে, জিরা, টক দই দিয়ে কষিয়ে মটরগুলো ঢেলে কষিয়ে নিন।

আরও একটু পানি দিয়ে পনিরের টুকরোগুলো ঢেলে পাঁচ মিনিট রান্না করে উপরে বাটার দিয়ে নামিয়ে নিন।

সহজেই তৈরি করে মটর পনির পোলাও বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন।

আরও রেসিপি

পুরানো খবর:

মটর-আলু দিয়ে কলিজা ভুনা

পুরানো খবর:

রেসিপি: পাবদা মাছ ভুনা

পুরানো খবর:

কুনাফেহ