আস্ত তেলাপিয়া ভাজা
অনেকটা স্টিমড ফিশ পদ্ধতিতে তৈরি করা মাছের এই পদ দারুণ মজা।
টুকরা না করে আস্ত মাছ অল্প তেলে ভাপিয়ে রান্না করা বেশ সহজ।
আর এই রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
সস বানানোর জন্য যা যা লাগবে
সব উপকরণ একসাথে একটি বাটিতে নিয়ে সস বানিয়ে নিন।
পদ্ধতি
মাছের পেটে অংশে লম্বা করে কেটে ভেতর থেকে সব ময়লা বের করে ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
গায়ে দাগ কেটে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা, ধনে, ভিনেগার ও লবণ দিয়ে মেরিনেইট করে রেখে দিন আধা ঘন্টা।
এবার চুলায় প্যান বসিয়ে তেল দিন। গরম হলে মেরিনেইট করা মাছ দিয়ে ঢেকে দিন।
মাঝারি আঁচে রান্না করুন পাঁচ মিনিট। তারপর উল্টে আবার ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন।
সিদ্ধ হয়ে গেলে একটি সার্ভিং ডিসে নামিয়ে নিন।
তৈরি করে রাখা সস মাছের ওপরে ঢেলে সাজিয়ে পরিবেশ করুন তেলে-ভাপে আস্ত তেলাপিয়া।
আরও রেসিপি
