০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পাঁচ রকম রান্নার বাহারি রেসিপি

মাংস দিয়ে মুখরোচক রান্না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 01:29 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

বিফ দম বিরিয়ানি

উপকরণ

পদ্ধতি

গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

একটি বাটিতে পেঁয়াজ কাটা, আদা, রসুন, মরিচ, দই, বাদাম বাটা দিয়ে মেরিনেইট করে রেখে দিন এক ঘন্টা |

এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল ও ঘি দিন। গরম হলে মেরিনেইট করা মাংস দিয়ে কষিয়ে ঢেকে দিন। সিদ্ধ হয়ে মাখা মাখা হলে একটি পাত্রে উঠিয়ে রাখুন।

ওই হাঁড়িতে পোলাওয়ের চাল দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন নব্বইভাগ সিদ্ধ হলে অর্ধেক পোলাও উঠিয়ে নিন।

এবার রান্না করা মাংস ও বেরেস্তা দিয়ে মাওয়া ছিটিয়ে বাকি পোলাও ওপরে বিছিয়ে বাকি বেরেস্তা ও মাওয়া দিয়ে হাঁড়ির মুখ ঢেকে, গোলানো ময়দা দিয়ে ঢাকনার চারপাশ আটকে দিন। ১০ মিনিট দমে রাখুন।

এবার একটি ডিসে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ দম বিরিয়ানী |

গরুর মাংস দিয়ে বুটের ডাল

উপকরণ

পদ্ধতি

প্রথমে ডাল ধুয়ে নিন।

মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন।

তারপর আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে মাংস দিয়ে নেড়ে চেড়ে ডাল বাদে একে একে সব উপকরণ যোগ করে তারপর ডাল দিন।

এবার কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে ডাল ঘন ঘন হলে নামিয়ে নিন।

এভাবেই তৈরি করে নিন গরুর মাংস দিয়ে বুটের ডাল। ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন।

বিফ স্টাফড ক্যাপসিকাম

উপকরণ

পদ্ধতি

প্রথমে ক্যাপসিকাম ধুয়ে মুখের দিকে ঢাকনার মতো কেটে নিন।

চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিন। গরম হলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আদা, রসুন বাটাসহ একে একে বাকি সব উপকরণ দিয়ে মাংস রান্না করে নিন। তারপর ব্লেন্ডারে কিমা বানিয়ে নিন।

এবার ক্যাপসিকামের ভেতরে মাংসের পুর দিয়ে মুখের অংশ দিয়ে ঢেকে দিন। লবণ ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে  ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে পুর ভরা ক্যাপসিকাপ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন।

এভাবেই তৈরি করে নিন বিফ স্টাফড ক্যাপসিকাম।

খাসির শাহি রানি কোরমা

উপকরণ

পদ্ধতি

সব বাদাম ও কিশমিশ একত্রে ব্লেন্ড করে নিতে হবে।

খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

কাঁচামরিচ, তেল ও ঘি বাদে- একটি বড় বাটিতে আদা, রসুন, টক দই, পেঁয়াজ বেরেস্তা ও মাংস নিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেইট করে রেখে দিন এক ঘণ্টা।

এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে মেরিনেইট করা মাংস ঢেলে দিন। কষিয়ে ঢেকে রান্না করুন। আধা সিদ্ধ হলে নেড়ে চেড়ে দুধ দিয়ে ঢেকে দিন।

সিদ্ধ হয়ে এলে ঘি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে বাদাম-কিশমিশের মিশ্রণ ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার খাসির শাহি রানি কোরমা।

পোলাও ও পরোটার সাথে খেতে বেশ।

মাটন রোগান জোস

উপকরণ

পদ্ধতি

প্রথমে চুলায় হাড়ি বসিয়ে সরিষার তেল দিন। গরম হলে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও হিং দিয়ে নেড়ে চেড়ে নিন।

সুঘ্রাণ বের হলে খাসির মাংস দিয়ে একটু কষিয়ে আদার গুঁড়া, রসুন বাটা, ধনের গুঁড়া, কাশ্মিরি মরিচ গুঁড়া, লবণ দিয়ে অল্প একটু পানি-সহ কষিয়ে ঢেকে রাখুন ১৫ মিনিট।

শুকনা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। দই ও মৌরি গুঁড়া মিশিয়ে কষানো মাংসের মধ্যে ঢেলে নেড়ে চেড়ে গোল মরিচের গুঁড়া দিন।

মাংস সিদ্ধ হয়ে গেলে তেল ওপরে উঠে আসলে নামিয়ে নিন।

এবার পরিবেশন পাত্রে মাটন রোগান জোস সাজিয়ে নিন। ভাত, পোলাও বা পরোটার সাথে জমে যাবে বেশ।