২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাস্তায় পকেট শর্মা

মাংসের পুর রুটির ভেতর পকেটের মতো ভরা হয় বলে এর নাম পকেট শর্মা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 12:48 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

সাধারণত রুটি দিয়ে পেঁচিয়ে লম্বাভাবে তৈরি করা হয় শর্মা।

তবে পকেট শর্মা দেখতে গোলাকার। আর খেতেও দারুণ।

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পুরের জন্য

পদ্ধতি

প্রথমে ময়দা, ইস্ট, লবণ ও চিনি একসাথে মিশিয়ে তরল দুধ দিয়ে ধীরে ধীরে মেখে রুটির ডো বানিয়ে নিন।

তারপর তেল দিয়ে মেখে এক ঘন্টা রেখে দিন। ফুলে উঠলে দাবিয়ে মেখে নিন।

এবার বড় করে রুটি বানিয়ে গোল কাটার দিয়ে কেটে ছোট ছোট একটু মোটা রুটি বানিয়ে ফ্রাইপ্যানে ছেঁকা তেলে অল্প আঁচে এপিঠ ওপিঠ বাদামি করে ভেজে নিন।

মাঝখানে কেটে পকেট তৈরি করে নিন।

এবার অন্য একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তেল ও বাটার দিন। গরম হলে পেঁয়াজ টুকরা দিয়ে নেড়ে চেড়ে ভাজুন।

চকচকে-ভাব হলে মুরগির মাংস, আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। 

ধনেপাতা, পুদিনা পাতা, মেয়ানেইজ ও টমেটো সস বাদে একে একে বাকি উপকরণগুলো দিয়ে তিন মিনিট রান্না করে নিন।

এবার ধনেপাতা, পুদিনা পাতা, মেয়োনেইজ ও টমেটো সস মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল পকেট শর্মার পুর।

এখন কেটে রাখা রুটির ভেতরে মাংসের পুর ভরে তৈরি করে নিন পকেট শর্মা।

আরও রেসিপি

জ্যাম রোল

হাঁড়িতে হাঁড়ি কাবাব

রেসিপি: অ্যারাবিয়ান শর্মা