০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

খাসির মাংস কষানো বা মাটন কষা

রান্নার কৌশলে মুখরোচক খাসির ব্যঞ্জনে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 11:58 AM

Updated : 26 Aug 2026, 11:04 AM

খাসির মাংসের গন্ধের জন্য জন্য অনেকে খেতে চান না।

তবে রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি অনুসরণ করলে খেতে যেমন হবে মজার তেমনে নাকে লাগবে সুগন্ধ।

উপকরণ

পদ্ধতি

প্রথমে খাসির মাংস মাঝারি টুকরা করে কেটে ধুয়ে নিয়ে টক দই, লবণ ও লেবুর রস দিয়ে মেখে রাখতে হবে দুই ঘণ্টা।

এবার একটি হাঁড়ি চুলায় বসিয়ে তেল ও ঘি দিয়ে গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে একে একে সব মসলা দিয়ে দিন।

সামান্য পানি যোগ করে কষিয়ে খাসির মাংস দিয়ে নেড়ে চেড়ে রান্না করুন।

তারপর আরও একটু পানি দিয়ে ঢেকে দিন।

সেদ্ধ হয়ে মসলা মাখামাখা হলে নামিয়ে নিন।

পরোটা পোলাও কিংবা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মাটন কষা।

আরও রেসিপি

তেল ছাড়া মুরগির মাংস

নানান স্বাদের পোলাও

মুগডাল দিয়ে পোলাও

রেসিপি: এঁচড় দিয়ে মুরগির মাংস