২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রেসিপি: এঁচড় দিয়ে মুরগির মাংস

এঁচড় মানে কাঁচা কাঠাল। এর সাথে মিলিয়ে মুরগির মাংসের ব্যঞ্জন, অসাধারণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2024, 05:23 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

কাঁচা-কাঁঠালের রয়েছে নানান পুষ্টিগুন। আর মুরগির মাংস দিয়ে এঁচড়ের তরকারি রান্নার ইতিহাস এদেশে বহু আগ থেকে। 

এই বৈশাখে এরকম একটি বাঙালি রান্না করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে।

উপকরণ 

কাঁচা কাঠাল ছোট আকারের ১টি।

দেশি মুরগি ১টি। 

পেঁয়াজ কুচি ১ কাপ।

আদা বাটা ১ টেবিল-চামচ।

রসুন বাটা ১ টেবিল-চামচ

হলুদ গুঁড়া ১ চা-চামচ।

মরিচ গুঁড়া ১ চা-চামচ।

ধনে গুঁড়া ১ চা-চামচ।

জিরা ও মৌরি গুঁড়া ১ চা-চামচ।

গরম মসলা গুঁড়া আধা চা-চামচ।

লবণ স্বাদ মতো। 

পানি পরিমাণ মতো।

তেল ১ কাপ

পদ্ধতি

কাঁঠাল কেটে ছোট ছোট টুকরা করে গরম পানি দিয়ে ধুয়ে নিন।

মুরগি ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন।

চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে একটু পানি দিন। 

আদা ও রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে হলুদ, মরিচ, ধনে, জিরা ও মৌরির গুঁড়া দিয়ে কষিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নিন।

তারপর কাঁঠাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাকি সব উপকরণ ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সিদ্ধ হয়ে ভুনাভুনা হয়ে গেলে নামিয়ে নিন। 

ভাতের সাথে খেতে খুবই মজা এই তরকারি। আর এঁচড় শুধু মাংসের মসলা দিয়েও রান্না করা যায়।

আরও রেসিপি

লাউয়ের দুটি ব্যঞ্জন

সবজি বিরিয়ানি ও মুরগির ব্যঞ্জন

কাঁচাআমের ব্যঞ্জন