২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখে ইফতার প্ল্যাটার

নানান পদের ভর্তা আর মাছের স্বাদে উদরপূর্তির সাথে মনও ভরবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 04:40 PM

Updated : 12 Apr 2023, 04:40 PM

ইফতারে বাঙালি খাবারের আয়োজন করতে পারেন রন্ধনশিল্পী মিতা আজহারের রেসিপিতে।

‘প্ল্যাটার’ শুনলে মনে হয় বিদেশি খাবারের আয়োজন। তবে বড় থালায় দেশি বাহারি পদের খাবার দেবে চমৎকার স্বাদ।

ইলিশ ভূনা

৪ টুকরা ইলিশ মাছ ধুয়ে সামান্য হলুদ ও লবণ মেখে নিন।

কড়াইতে ৩ টেবিল-চামচ তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত নাড়ুন।

তারপর সামান্য পানি দিয়ে আধা চা-চামচ করে হলুদ, মরিচ ও ধনে গুঁড়া ছিটিয়ে, মেখে রাখা মাছ দিয়ে রান্না করুন। ৪,৫টি কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

শোল মাছের শুটকি ভূনা

১ কাপ পরিমাণ শোল মাছের শুটকি সিদ্ধ করে ছেঁচে নিন। কড়াইতে ৩ টেবিল-চামচ তেল দিয়ে ২টি রসুন কুচি, ২টি পেঁয়াজ কুচি, ১ চা-চামচ করে হলুদ, মরিচ ও ধনে গুঁড়া দিয়ে সামান্য পানিসহ কষিয়ে শুটকি দিয়ে দিন।

ভালো করে ভুনে ৪,৫টি কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।

একটি মাটির থালার মাঝে বাটিতে চেপে ভাত বসিয়ে চারদিকে মাছ ও কয়েক পদের ভর্তা সাজিয়ে প্ল্যাটার পরিবেশন করুন।

আরও রেসিপি

পুরনো খবর:

রেসিপি: নানান রকম ভর্তা
রেসিপি: খুদের ভাত