১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাদা পোশাকের যত্ন

ঘামের দাগ এড়াতে সাদা পোশাক দ্রুত ধুয়ে ফেলতে হবে।

সাদা পোশাকের যত্ন
ছবি সৌজন্যে: কে ক্রাফট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 02:44 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

গরম আরাম মিললেও সাদা রংয়ের পোশাক যত্ন নেওয়া বেশ কঠিন।

তাপ শোষণ ক্ষমতা কম থাকায় সাদা রংয়ের পোশাক পরলে তুলনামূলক কম গরম অনুভূত হয়। তীব্র গরমে তাই সাদা রংয়ের পোশাক অগ্রাধিকার দেওয়া হয়।

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের অধ্যাপক শাহমিনা রহমান সাদা পোশাকের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে বলেন, “সাদা কাপড়ে যে কোনো দাগ সহজেই বসে যায়। ঘামের দাগও এর ব্যতিক্রম নয়।”

ছবি সৌজন্যে: রঙ বাংলাদেশ।

এক বালতি পানিতে ডিটারজেন্ট গুলে ঘামে ভেজা সাদা পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। সম্পূর্ণ পোশাক ধুতে না চাইলে ঘামে ভেজা অংশ পানিতে ভিজিয়ে তাতে ডিটারজেন্ট মেখে টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে নেওয়া যায়।

তবে খুব বেশি জোরে ঘষা যাবে না। এতে তন্তুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

সাদা রংয়ের উজ্জ্বলতা ধরে রাখতে শেষবার ধোয়ার সময় হালকা নীল যোগ করে নেওয়া ভালো।

রং যেন বিবর্ণ হয়ে না হয় সেজন্য পোশাক শুকাতে দিতে হবে উল্টো করে। কড়া রোদে না দিয়ে বরং হালকা রোদে অথবা বাতাস চলাচল করে এমন স্থানে মেলে দিতে হবে।

সাদা পোশাক ইস্ত্রি করার সময়ও সচেতন থাকতে হবে। ওপরে পাতলা কোনো কাপড় বিছিয়ে তারপরে ইস্ত্রি করলে দাগ পড়ার সম্ভাবনা কমে যায়।

অনেকদিন অব্যবহৃত থাকলে সাদা কাপড়ে সহজেই ভাঁজের দাগ পড়ে বা হলদেটে-ভাব দেখা দেয়।

এক্ষেত্রে কয়েকদিন পর পর পোশাকের ভাঁজ উল্টে দেওয়া, বাতাসে কিছুক্ষণ মেলে রাখা আর সম্ভব হলে হ্যাঙারে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন, এই অধ্যাপক।

আরও পড়ুন

সাদা ভালো গরমে

তপ্ত মৌসুমে আরামের পোশাক

পোশাক দীর্ঘদিন ব্যবহার করার পন্থা