২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৮ জন

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১১ জনে।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৮ জন

ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগী প্রিয়জনের হাত ধরে বসে আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 06:41 PM

Updated : 26 Apr 2024, 06:41 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩ জন ঢাকা মহানগরে এবং বাকি ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন। 

শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৫৯ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৫৫। 

কেবল জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে আক্রান্ত হয়েছে ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। 

এপ্রিলের ২৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।