ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৬
সরকারের হিসাবে, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪১৫ জনের প্রাণ গেল।
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এবং ১ হাজার ৮৮৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪১৫ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবরে প্রাণ গেল ১৭০ জনের।
ডেঙ্গু বুলেটিন অনুসারে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৫৫ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২২৯ জন, চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, ময়মনসিংহে ৮৯, রাজশাহী ১৮৮, রংপুরে ৭৮ এবং সিলেটে ২৯ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ১ লাখ ৩২ হাজার ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন রোগী হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
