২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার ক্লোন গরুর দুধে ইনসুলিন পাওয়া যাবে

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবরই বলতে হবে। শরীর ফুটিয়ে আর ইনসুলিন না নিয়ে দুধের গ্লাসে চুমুক দিয়েই পাওয়া যাবে প্রয়োজনীয় ইনসুলিন। আর্জেন্টিনার বিজ্ঞানীরা সম্পতি ঘোষনা দিয়েছেন এরকম সম্ভাবনার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 06:59 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তারা জেনিটক পরিবর্তন ঘটিয়ে এমন চারটি ক্লোন গরুর তৈরি করেছেন যেগুলি দুধের সাথে মানুষের জন্য দরকারি ইনসুলিন তৈরি করতে পারবে। এতে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা খরচ কমে যাবে, সন্দেহ নেই।

এই গবেষণার সাথে জড়িত বিজ্ঞানী বায়ো সিডাস বলেন, এই নতুন জন্মানো জার্সি হেইফার জাতের গরুগুলি বড় হওয়ার পর ইনসুলিন উৎপাদন করতে শুরু করবে।

এই প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক মারসেলো ক্রিসকুলু বলেন, জেনেটিকভাবে রূপান্তরিত এই গরু অনেক বেশী পরিমান ইনসুলিন উৎপাদন করবে খুবই অল্প খরচে। তিনি আরো যোগ করেন, গরু দ্বারা উৎপাদিত এই ইনসুলিন অন্তত শতকরা ৩০ভাগ কম খরচে উৎপাদন করা যাবে।

ইনসুলিন ডায়াবেটিস টাইপ-১ এবং বেশী পরিচিত ডায়াবেটিস টাইপ-২ এর চিকিৎসায় ব্যবহৃত হয়। সাধারনত স্থুলতা, অপুষ্টি ও কায়িক শ্রম না করার কারনে ডায়াবেটিস হতে পারে।