কোভিড: শনাক্ত ১২ জনই ঢাকার
গত ২৪ ঘণ্টায় ৩০ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১২ হাজার ৬৬২ জন।
দেশে গত এক দিনে আরও ১২ কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময় মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭২৩টি নমুনা পরীক্ষা করে ওই ১২ জনের কোভিড শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে কিছুটা কমে হয়েছে ১ দশমিক ৭৩ শতাংশ। আগের দিনও শনাক্তের হার একই ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৫ হাজার ২৪২ জন। মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৭৬ জনে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩০ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১২ হাজার ৬৬২ জন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
