২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ১৭ দিন পর একজনের মৃত্যু, আরও ১৬ আক্রান্ত

এবছর মোট আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৬ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 08:10 PM

Updated : 22 Feb 2024, 08:10 PM

দেশে ১৭ দিন বিরতির পর ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে; সবশেষ একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। 

এর আগে গত ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর একজনের মৃত্যুর খবর দিয়েছিল। সবমিলিয়ে এ বছর ১৭ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। 

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৪ জন ঢাকায় এবং ১২ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছে। 

এবছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৬ জনে। 

বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ২৮ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৫। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।