১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাম মন্দির উদ্বোধনে বলিউড থেকে আমন্ত্রিত শুধু অনুপম

উদ্বোধনী অনুষ্ঠানের এখনও আড়াই মাস বাকি; তবে ইতোমধ্যেই বুকিং হয়ে গিয়েছে ৮০ শতাংশ হোটেল।

রাম মন্দির উদ্বোধনে বলিউড থেকে আমন্ত্রিত শুধু অনুপম

অনুপম খের

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 05:47 PM

Updated : 29 Oct 2023, 05:47 PM

রাম লালা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড থেকে একমাত্র অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা অনুপম খের।

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে অনুপম বলেন, “২২ জানুয়ারি, ২০২৪- ওই ঐতিহাসিক দিনটার অপেক্ষায় রয়েছি। যে দিন রাম লালা মন্দিরের উদ্বোধন হবে। হিন্দুরা এই দিনটার জন্য বছর পর বছর লড়েছে। এটা আমাদের অভিব্যক্তি ভাবনাচিন্তার বহিঃপ্রকাশ। আমি গর্বের সঙ্গে বলছি, হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি থেকে আমি প্রথম, যে ওই দিন পুজো দেব। তারা আমাকে না ডাকলেও আমি যেতামই।’’

রামমন্দিরের উদ্বোধনী মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন দেশ-বিদেশের বহু মানুষ। এখনও যদিও আড়াই মাস বাকি; তবে ইতোমধ্যেই ৮০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে বলে আনন্দবাজার জানিয়েছে।

এদিকে ১৬ জানুয়ারি রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য বৈদিক আচার অনুষ্ঠান শুরু হবে। সে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন বাগওয়াতও।