Published : 12 Aug 2023, 12:11 PM
বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খানের মুক্তি প্রতিক্ষীত ‘জওয়ান’ সিনেমার দ্বিতীয় গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা সংস্থা রেড চিলিস। সেই অংশ হিসেবে গানের মোড়ক উন্মোচন করেছেন শাহরুখ খান।
ইদানিং বলিউডে যে কোন সিনেমার মুক্তি ঘিরে এর প্রচারণাই চলে মাসখানেক। সেই প্রচারণার নানা পর্যায়ে আসে একের পর এক পোস্টার, ভিডিও ক্লিপ, টিজার, ট্রেইলার এবং গান। এই কাজে আরও ভিন্নতা আনলো রেড চিলিস। ‘জওয়ান’ সিনেমার দ্বিতীয় গান ‘চালে’ মুক্তির আগে মোড়ক প্রকাশ করে এর আগমনী বার্তা জানিয়ে দিল প্রযোজনা সংস্থাটি।
পিংকভিলা জানিয়েছে, রোমান্টিক ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাওয়ে।শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’ এ ‘বেশরংম রং’ গানটিতও কণ্ঠ দিয়েছিলেন এই দুই শিল্পী।
দুই নায়ক-নায়িকা এই গানের শুটিং করেছেন মাসখানেক আগে। গানে কোরিওগ্রাফি করেছেন পরিচালক ফারাহ খান।
‘চালে’ গানটির প্রকাশের তারিখ চূড়ান্ত না হলেও পিংকভিলা বলছে চলতি মাসের শেষ সপ্তাহের সোম বা মঙ্গলবার গানটি ছাড়া হবে সোশ্যাল মিডিয়ায়।
রেড চিলিস জানিয়েছে, ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তি ধরে মোটামুটি তিন মাসের প্রচারণামূলক কাজ তারা হাতে নিয়েছে। গত ১০ জুলাই আসে সিনেমার ট্রেইলার। এরপর প্রথম গান ‘জিন্দা বান্দা’ মুক্তি পায় ৩১ জুলাই। আগামীতে আসছে গান ‘চালে’।
এক হাজার নারী নৃত্যশিল্পীর সঙ্গে চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই ও মুম্বাইয়ে টানা ৫ দিন শুটিং করে ‘জিন্দা বন্দা’ বানানো হয় ।শোভির কোরিওগ্রাফিতে বানানো এ গানের পিছনে ব্যয় হয়েছে ১৫ কোটিরও বেশি রুপি।
ওই গানে পুরনো লুকে নতুন ভাবে দর্শকের মন জয় করতে হাজির হন শাহরুখ। জেলের সেট, চোখে কালো চশমা, লাল শার্ট পরে নেচেছেন বাদশা। গানের ছন্দ থেকে শুরু করে নাচে রয়েছে দক্ষিণী সিনেমার ছোঁয়া। কারণ গানটি পরিচালনা করেছেন ও গেয়েছেন দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ।
শাহরুখের অ্যাকশনধর্মী সিনেমা জওয়ানের মুক্তির আর এক মাস বাকি, কিন্তু এরই মধ্যে সিনেমাটি প্রচুর অর্থ উপার্জন করছে বলে মনে হচ্ছে। নির্মাতারা এই সিনেমার গানের স্বত্ব থেকেই আনুমানিক ৩৬ কোটি রুপি আয় করেছেন।
দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ বলিউডের সিনেমা হলেও তাতে দক্ষিণের কলাকুশলীদের প্রাধান্য বেশি। এ সিনেমায় দর্শকরা শাহরুখকে পাবেন দ্বৈত চরিত্রে।
সিনেমায় নায়িকা নয়নতারা ছাড়াও দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি অভিনয় করেছেন। এছাড়া অতিথি চরিত্রে কাজ করেছেন বলিউডের সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন।
আরও পড়ুন
পুরানো খবর:
‘জওয়ানের’ গানের স্বত্ব থেকেই বিপুল আয়পুরানো খবর:
প্রকাশ্যে ‘জওয়ান’এর প্রথম গানপুরানো খবর:
‘জওয়ান’ এর ঝলক, শাহরুখ হিরো না ভিলেন?পুরানো খবর:
‘জওয়ান’ এর গুরুত্বপূর্ণ দৃশ্যের তথ্য ফাঁসপুরানো খবর:
‘জওয়ান’ এর মুক্তি পেছাল