০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বড় পর্দায় ‘জওয়ান’

জার্মানির লিওনবার্গে বিশ্বের সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

বিশ্বের সবচেয়ে বড় পর্দায় ‘জওয়ান’

জওয়ান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 09:08 PM

Updated : 26 Aug 2023, 09:08 PM

মুক্তির আগেই গোটা বইছে ‘জওয়ান’ ঝড়। বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। শোনা যাচ্ছে, সুপারস্টার শাহখান খানের এই সিনেমাটি বিশ্বের সবচেয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। 

জার্মানির লিওনবার্গে বিশ্বের সবচেয়ে বড় পর্দায় অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে বলে নিউজ-১৮ জানিয়েছে। আইম্যাক্স স্ক্রিনটি দৈর্ঘে ১২৫ ফুট ও প্রস্থে ৭২ ফুট। 

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে, ভারতের বাইরে জার্মানি ছাড়াও আমেরিকা ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে ‘জওয়ান’ এর আগাম টিকিট বুকিং শুরু হয়ে গেছে। 

আনন্দবাজার বলেছে, আমেরিকার মোট ১৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ইতোমধ্যেই প্রথম দিনের শোয়ের জন্য বিক্রি হয়েছে ১০ হাজারেরও বেশি টিকিট। 

সম্প্রতি ‘জওয়ান’ এর মুক্তি পাওয়া মোশন পোস্টারে নানান বেশে দেখা গেছে কিং খানকে। 

কিছুদিন আগেই সিনেমার একটি গান প্রকাশ্যে এসেছে। এই গানে নয়নতারা আর শাহরুখের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

পুরানো খবর:

সাত দৃশ্যে-সংলাপে কাঁচি চালিয়ে ছাড়পত্র পেল ‘জওয়ান’
‘জওয়ান’র দ্বিতীয় গান প্রকাশের আগে মোড়ক উন্মোচন
‘জওয়ান’ এর ঝলক, শাহরুখ হিরো না ভিলেন?