২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপন ভুবনে’ গিয়ে মন ভেঙেছে রুনা লায়লার

বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলোর প্রতি সবার ‘দায়িত্ব’ আছে বলে মনে করেন রুনা লায়লা।

‘আপন ভুবনে’ গিয়ে মন ভেঙেছে রুনা লায়লার

উত্তরার বৃদ্ধাশ্রম ‘আপন ভূবনে’ সংগীত শিল্পী রুনা লায়লা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 02:13 PM

Updated : 17 Apr 2023, 02:13 PM

ঢাকার একটি বৃদ্ধাশ্রম ঘুরে এসে সংগীতশিল্পী রুনা লায়লা বলেছেন, তিনি সেই সব মায়েদের দেখতে গিয়েছিলেন, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই।

সেই বৃদ্ধনিবাসটি উত্তরায়, নাম ‘আপন ভুবন’। রুনা লায়লা গিয়েছিলেন ভাই মুরাদ হাসান এবং ননদ শাকিলাকে সঙ্গে নিয়ে।

‘আপন ভুবনে’ এর বাসিন্দাদের সঙ্গে সময় কাটিয়ে ফিরে এসে ফেইসবুকে রুনা লিখেছেন তার অনুভূতির কথা।

“তাদের দেখে আমার মন ভেঙে গেছে। যারা এখানে এসেছেন, তাদের কাউকে ডাস্টবিন থেকে তুলে আনা হয়েছে, কেউ দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। তাদের বাড়িঘর নেই, সমাজ থেকে বিতাড়িত।“

এই মায়েদের প্রতি সবার ‘দায়িত্ব’ আছে জানিয়ে রুনা লায়লা বলেন, “তাদের মত আরও অনেকেই আছেন যারা চুপচাপ কষ্ট পাচ্ছেন, কিন্তু আমরা হয়তো তাদের চিনি না।“

এই মানুষগুলোর মাথার উপরে ছাদ, বেঁচে থাকতে খাবার চিকিৎসার যোগান দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন এই শিল্পী।

‘আপন ভুবন’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রুনা লায়লা বলেন, তিনি এবং তার পরিবার এই বৃদ্ধনিবাসের পাশে আছেন।

পোস্টে ‘আপন ভুবন’এ অর্থ সহায়তা দিতে ‘নগদ’ ও ‘বিকাশ’ নম্বরও দিয়ছেন রুনা লায়লা।

পুরনো খবর

পুরনো খবর:

যথেষ্ট পেয়েছি এদেশ থেকে: জন্মদিনে রুনা লায়লা
দিদি, আমার সবচেয়ে বড় উপহার তো আপনি: লতার স্মরণে রুনা
রুনা লায়লার ঊনসত্তর
কোক স্টুডিওতে ‘আসছেন’ রুনা লায়লা
বাপ্পি লাহিড়ীকে বিদায় জানানো কঠিন: রুনা লায়লা