শীতে চাহিদা উলের সুতার
বছরের অন্য সময়ের তুলনায় শীতের শুরুতে ক্রেতা বাড়ে উলের সুতার দোকানগুলোতে। এই সময়ের অপেক্ষায়ও থাকেন বিক্রেতারা। শনিবার রাজধানীর গুলিস্তানে ফুটপাতের একটি দোকানে দেখা যায় ক্রেতা সমাগম। হাতে নিয়ে দেখে পছন্দের রঙের সুতা কেনেন ক্রেতারা।
