১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছেলের মা হয়েছেন ইলিয়ানা, জানালেন নামও

ইনস্টাগ্রামে 'বরফি' অভিনেত্রী তার নবজাতকের একটি ছবি পোস্ট করে বলেছেন, ছেলের নাম 'কোয়া ফিনিক্স দোলান'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 10:36 AM

Updated : 06 Aug 2023, 10:42 AM

পুত্র সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।

মা হওয়ার পাঁচ দিনের মাথায় ইনস্টাগ্রামে ছেলের ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ইন্ডিয়া টুডে বলছে, ইনস্টাগ্রামে 'বরফি' অভিনেত্রী নবজাতকের একটি ছবি পোস্ট বলেছেন, তার ছেলের নাম রেখেছেন 'কোয়া ফিনিক্স দোলান'।

আরও লিখেছেন, "আমাদের প্রিয় ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা খুশি সেটি ব্যাখা করার মত উপযুক্ত কোনো শব্দ নেই। আমার হৃদয় ভরে গেছে।“

নামসহ ছেলের ছবি প্রকাশ করলেও পুত্রের বাবার নাম এবারও মুখে আনেননি ইলিয়ানা।

Image

ইলিয়ানা ডি’ক্রুজের ইনস্টাগ্রাম স্টোরি

ছেরের বাবার নাম কী

ইলিয়েনা বিয়ে করেননি, তার কথিত প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে তাও কয়েক বছর। এরপর থেকে প্রেম বিয়ে নিয়ে নীরব ইলিয়ানা।

হুট করে ইলিয়ানার মা হওয়ার খবর প্রকাশ্যে আসে গত এপ্রিলে। অবিবাহিত ইলিয়ানার নতুন প্রেমের খবর আসার আগেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ‘চমক’ তৈরি হয়।

এরপর থেকে জল্পনা চলে সন্তানের বাবার পরিচয় নিয়ে।

সে সময় প্রথমে আংটি পরা একজন পুরুষের সঙ্গে নিজের হাতের ছবি শেয়ার করে সেই জল্পনা আরো উসকে দিয়েছিলেন এই অভিনেত্রী। ছবির পুরুষটি তার অনাগত সন্তানের বাবা কী না, সেই প্রশ্নের কোনো উত্তর ইলিয়ানা সে সময় দেননি।

তবে নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় তার গর্ভকালীন অবস্থার হালহকিয়ত জানিয়ে গেছেন। কোন পরিস্থিতি কতটা উপভোগ করছেন বা কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাকে, কিছুই গোপন করেননি। গোপন করেছেন কেবল সন্তানের বাবার পরিচয়।

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন ইলিয়ানা। সেই ছবিতে ছিলেন এক পুরুষ ও ইলিয়ানার প্রিয় পোষ্য। কিন্তু ছবির ওই পুরুষ মুখ নিচু করে থাকায় তার মুখ দেখে বোঝা যায়নি তিনি কে।

মা হওয়ার কিছু দিন আগে প্রেমিকের পরিচয় সবার সঙ্গে ভাগ করে নেন  ইলিয়ানা। হাসিখুশি তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘ডেট নাইট’। ছবিতে কালো শার্ট পরা সোনালি রঙা চুলের পুরুষটির কাঁধে মাথা রাখতে দেখা গেছে অভিনেত্রীকে।

ছবি প্রকাশ করলেও তার নাম পরিচয় প্রকাশ করেননি ইলিয়ানা।

আরও পড়ুন

পুরানো খবর:

সঙ্গীর হাতে হাত, আবারও ধোঁয়াশা ইলিয়ানার

পুরানো খবর:

ফের ছবি দিলেন ইলিয়ানা, দিলেন না প্রেমিকের পরিচয়

পুরানো খবর:

সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা