১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হোলির রঙে রঙিন ক্যাটরিনা-কারিনা-অনন্যারা

বলিউড তারকাদের জন্য আনন্দের দিন গেছে হোলির দিনে। পরিবারের সদস্য বা সহশিল্পীদের নিয়ে হোলি খেলায় মেতেছিলেন তারা। দেখে নেওয়া যাক রঙের উৎসবে শামিল হওয়া হিন্দি সিনেমার তারকাদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 12:22 PM

Updated : 09 Mar 2023, 12:22 PM

Image

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল উৎসবে মেতেছিলেন পরিবারের মানুষদের সঙ্গে। ক্যাটরিনার পরনে ছিল হলুদ পোশাক, ভিকি বেছেছেন সাদা কুর্তি।

Image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের পরনে হলুদ শাড়ি, তার গালে আবীর মাখিয়ে দিচ্ছেন অন্য একজন।

Image

আলোচিত নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি হোলি খেলেছেন সাদা পোশাকে, সোশ্যাল মিডিয়ায় আসা তাদের ছবিতে লাইক-কমেন্ট পড়েছে প্রচুর।

Image

হোলি উৎসবে হাস্যেজ্জ্বল অনন্যা পাণ্ডে। খোলা চুলে এই অভিনেত্রী পরেছিলেন হলুদ নকাশাদার কামিজ।

Image

নিজেকে লাল রঙে রাঙিয়েছেন মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী মোনা সিং। সানগ্লান চোখে অভিনেত্রী কানে গুজেছেন সাদা ফুল।

Image

স্ত্রী আনুশকা শর্মা কাছে নেই বলে কি রঙ খেলা হবে না ক্রিকেটার বিরাট কোহলির! কোনো একটি বাসের মধ্যে হোলি উদযাপন করে রবীন্দ্র জাদেজার সঙ্গে তোলা রঙিন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ক্রিকেটার।

Image

মুখ জুড়ে গোলাপী আবির। পরিবারের সাথে হোলি উদপাপন করেছেন অভিনেত্রী কৃতি স্যানন।

Image

দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে রঙ খেলেছেন কারিনা কাপুর। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Image

মুখে গায়ে রঙ আবির মেখে বাড়ির বারান্দা থেকে ক্যামেরায় ধরা দিয়েছেন কারিশমা কাপুর।

Image

ছোট পর্দার কয়েক অভিনয় শিল্পীর সাথে রঙ খেলেছেন প্রযোজক একতা কাপুর, মাথায় তুলেছেন সোনালী সানগ্লাস।

Image

স্বপরিবারে উৎসবে মেতেছেন আলোচিত তারকা সানি লিওন।

Image

‘শেহজাদা’ ফ্লপের পর ওই সিনেমার নায়ক কার্তিক আরিয়ান যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ‘বেজার’ হয়ে। কিন্তু মার্কিনিদের দেশে গিয়ে ভক্তদের সঙ্গে আবীর উড়িয়ে মান খারাপ ‘উধাও’ কার্তিকের। 

Image

রঙিন ছাতার নিচে দাঁড়িয়ে ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ভক্তদের জানিয়েছেন হোলির শুভেচ্ছা।