১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকার কনসার্ট নিয়ে যা বললেন অনুপম

৬ জুলাই ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অনুপমের গান গাইবার সম্ভাবনা আছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2023, 07:56 PM

Updated : 03 Jun 2023, 07:56 PM

গুঞ্জন উঠেছে, জুলাইয়ে ঢাকার মঞ্চ কাঁপাতে আসবেন ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। এর সত্যটা কতটুকু জানালেন গায়ক নিজেই।

সম্প্রতি কনসার্ট প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে অনুপমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখনও চূড়ান্ত কিছু বলার পর্যায়ে নেই বিষয়টি। কারণ আমাদের এখনও ভিসা হয়নি। আগে সবটা হোক, তারপর দেখা যাবে। আমি এখনই সঠিক বলতে পারছি না। এক সপ্তাহ না কাটলে ঠিক বুঝতে পারছিনা।”

বাংলাদেশের সংবাদমাধ্যমের তথ্য, ‍৬ জুলাই ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে গাওয়ার কথা অনুপমের।

কনসার্টটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। অনুপম ছাড়াও সেখানে ‘তালপাতার সেপাই’ ব্যান্ডও থাকবে।

তবে অনুপমের এই বক্তব্যের পর কনসার্টের চূড়ান্ত তথ্য জানতে অপেক্ষায় থাকতেই হচ্ছে ভক্তদের।

কিছুদিন আগে স্ত্রী পিয়া চক্রবর্তীর সাথে বিচ্ছেদকে কেন্দ্র করে সংবাদের শিরোনাম হন অনুপম। যদিও অতীত ভুলে বর্তমানে কাজেই মনোযোগী হয়েছেন তিনি।