০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আলমা না আরিয়া? আলিয়ার মেয়ের নাম কী

দুটি নামের কথা দুই অনুষ্ঠানে আলিয়ার মুখেই শোনা গিয়েছিল। তিনি আর রণবীর এখন কোনটি বেছে নিচ্ছেন? 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 08:27 PM

Updated : 07 Nov 2022, 08:27 PM

বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের কোল জুড়ে এসেছে কন্যা সন্তান; তার নাম কী রাখা হল, তা নিয়ে এখন চলছে জল্পনা। 

টাইমস অব ইন্ডিয়া এরইমধ্যে আলিয়ার মেয়ের সম্ভাব্য একটি নামের আভাস দিয়েছে। 

প্রায় তিন বছর আগে ‘গল্লি বয়’ সিনেমার প্রচারে সুপার ডান্সার সিজন থ্রির সেটে গিয়েছিলেন আলিয়া। সেই সেটে ঘটে এক মজার ঘটনা। 

রিয়েলিটি শোর এক ক্ষুদে প্রতিযোগীকে আলিয়া নিজের নাম বানান করে উচ্চারণ করতে বলেন। মেয়েটি তখন নার্ভাস হয়ে বলতে থাকে ‘আ-ল-ম-আ-আ” অর্থাৎ ‘আলমা’। 

আলিয়ার তখন নামটি মনে ধরে যায়। তিনি বলেও ফেলেন, ”আলমা খুব সুন্দর নাম, আমার মেয়ে হলে এই নামটিই রাখব।“ 

অন্যদিকে আনন্দবাজার বলেছে, গাঙ্গুবাঈ সিনেমার প্রচারের সময় এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, মেয়ে হলে তিনি ‘আইরা’ নামটি হয়ত বেছে নেবেন। এ নামে তার এবং রণবীরের নামের আদ্যক্ষর আছে। 

ওই সাক্ষাৎকারও এখন নতুন করে ভাইরাল হয়েছে। 

রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসাপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। আলিয়া যেহেতু ‘সি সেকশন’ করাতে চাইছিলেন না, তাই প্রসব ব্যথা ওঠার পর স্বাভাবিক নিয়মেই আলিয়া কন্যা সন্তান পৃথিবীতে আসে। 

আলিয়া-রণবীরের মেয়ে হওয়া আনন্দ উপচে উঠছে ভাট ও কাপুর পরিবারে। নাতনিকে দেখে এসে দাদী নীতু কাপুর বলেছেন, তার ছোট্ট নাতনী ‘খুব সুন্দর’। 

সোশাল মিডিয়ায় আলিয়ার শারীরিক অবস্থার হালনাগাদ খবরও জানিয়েছেন তার শাশুড়ি। ইনস্টাগ্রামে লিখেছেন, “আলিয়া ও তার মেয়ে একদম ভালো আছে।“ 

আরও খবর

পুরানো খবর:

সি সেকশন এড়াতে প্রস্তুতি নিয়েছিলেন আলিয়া
আলিয়া-রণবীরের কোলে এল কন্যা সন্তান
আলিয়া-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি
গর্ভকালেও দারুণ ব্যস্ত আলিয়া, বললেন ‘কাজেই শান্তি’
আলিয়ার সাধের অনুষ্ঠানে নিমন্ত্রিত শুধুই মেয়েরা
রণবীর-আলিয়া: সিনেমার আগেই জীবনে জুটি