Published : 30 Aug 2023, 09:52 PM
অগ্রিম টিকিট বুকিংয়ে শাহরুখের ‘জওয়ান’কে পেছনে ফেলে এগিয়ে গেছে প্রভাসের ‘সালার’।
বিশ্বব্যাপী ভক্তদের উন্মাদনা কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিক্ষিত সিনেমা ‘জওয়ান’ ও ‘সালার’। সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। শুরু হয়ে গেছে সিনেমার অগ্রীম টিকিটের বুকিং ।
মাস খানিক আগে যুক্তরাষ্ট্রে ‘জওয়ান’ এর টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়। দুবাইয়ে শুরু হয়েছিল সপ্তাহ তিনেক আগে। সবমিলিয়ে এ পর্যন্ত বিদেশে টিকিট বুকিংয়ের জোরে ‘জওয়ান’ ১ কোটি ৭৪ লাখ রুপি ব্যবসা করে ফেলেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে।
অন্যদিকে টিকিটের অগ্রিম বুকিংয়ে ‘জওয়ান’-এর দ্বিগুণ অর্থাৎ প্রায় সাড়ে তিন কোটি রুপি আয় করেছে ‘সালার’।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘জওয়ান’ যুক্তরাষ্ট্রজুড়ে মোট ৪৫০টি জায়গায় মুক্তি পেতে চলেছে। অন্য দিকে ‘সালার’ মুক্তি পাচ্ছে তার থেকে প্রায় ১০০টি কম জায়গায়।
আনন্দবাজার বলেছে, সবমিলিয়ে ৩৩৭টি জায়গায় মুক্তি পাবে ‘সালার: পার্ট ওয়ান-সিজ ফায়ার’। তা সত্ত্বেও ইতোমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ে বিশাল অংকের আয় করে ফেলেছে সিনেমাটি।
‘জওয়ান’ এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
‘সালার’-এ শ্রুতি হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রভাস। এতে খল চরিত্রে অভিনয় করেছেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। সিনেমাটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর।
আরও খবর
পুরানো খবর:
বাংলাদেশে ‘জওয়ান’ এর মুক্তি কবে?পুরানো খবর:
বিশ্বের সবচেয়ে বড় পর্দায় ‘জওয়ান’পুরানো খবর:
মুগ্ধ সালমান বললেন, ‘পাঠান দেখি জওয়ান হয়ে গেছে’