ফিকশনধর্মী ট্রাভেল শো ‘ওয়ানা বি ট্রাভেলার’
ভ্রমণবিষয়ক নতুন অনুষ্ঠান ‘ওয়ানা বি ট্রাভেলার’-এর সম্প্রচার শুরু হচ্ছে চ্যানেল নাইনে।
ভ্রমণবিষয়ক নতুন অনুষ্ঠান ‘ওয়ানা বি ট্রাভেলার’-এর সম্প্রচার শুরু হচ্ছে চ্যানেল নাইনে। এতে বিভিন্ন পর্যটন কেন্দ্রের ধারাবর্ণনার পাশাপাশি ভ্রমণের গল্প থাকছে। জানিয়েছে অনুষ্ঠানটির প্রযোজক টিভি চ্যানেল নাইন।
চ্যানেলটির জনসংযোগ কর্মকর্তা শায়লা বলেন, “প্রায়ই বিভিন্ন ধরনের ট্রাভেল শো আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাই। তবে অধিকাংশ ট্রাভেল শোর ধরন প্রায় একই রকম। তাই চ্যানেল নাইন নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্নধারা এবং ভিন্নভাবনার একটি ট্রাভেল শো “Wanna be traveler”।
এটি টিভি চ্যানেলগুলোর গতানুগতিক ট্রাভেল শো থেকে আলাদা এবং বৈচিত্র্যময়। এই ট্রাভেল শোতে শুধুমাত্র ভ্রমণই থাকবে না, থাকবে গল্পও। যাকে বলা যায় ট্রাভেল এবং ফিকশনের একটি সমš^য়। এই ট্রাভেল শোর প্রতিটি পর্বে নাটকের মতো একটি ফিকশন তৈরি করা হবে। কিন্তু সেই ফিকশনটি হবে ভ্রমণনির্ভর। ফিকশনের গল্পটি এমনভাবে সাজানো হবে যে, এই গল্পটিই ফিকশনের চরিত্রগুলোকে টেনে নিয়ে যাবে ভ্রমণে। শুরু হবে তাদের ভ্রমণের গল্প। সেই ভ্রমণের সঙ্গে সঙ্গে দর্শকরা দেখতে পাবে স্থানগুলোর মনোরম দৃশ্য।”
এটি প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার এবং শনিবার রাত ৯ টায়।
