২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ছবির শুকুন্তলা

‘মায়োসাইটিসে’ আক্রান্ত সামান্থা রুথ প্রভু সুস্থ হতে পাড়ি দিচ্ছেন এক ‘কঠিন’ সময়। তবে হতোদ্যম হননি। কিছুদিন আগে এসেছে তার ‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার। সম্প্রতি সিনেমার শকুন্তলার আরও কিছু ছবি সামান্থা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2023, 01:20 PM

Updated : 19 Jan 2023, 01:23 PM

Image

‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার দেখে নিজের সম্পর্কে সামান্থার মূল্যায়ন হল, তিনি নিজেকে ‘ছাড়িয়ে’ যেতে পেরেছেন এই কাজে। আর নির্মাতা গুণশেখর বলছেন, সুপারস্টার সামান্থা তাকে হতাশ করেননি।

Image

কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের চলচ্চিত্রায়নে শকুন্তলা হয়েছেন সামান্থা, দুষ্মন্ত হয়েছেন দেব মোহন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এ সিনেমাতেই প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাকে, সে শকুন্তলার শৈশবের রূপায়ন ঘটিয়েছে সিনেমায়।

Image

সামান্থার এই বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘শকুন্তলম’। এই সিনেমার শুটিং শেষ হয় গত বছররে অগাস্টে। এর আগে এই নায়িকা করেছেন ‘যশোদা’ সিনেমা। অসুস্থতার মধ্যেই শুটিং করেন তিনি।

Image

‘শকুন্তলমে’ পুরানের নারী হয়ে দেখা দেওয়া সামান্থার পরনে সাদা পোশাক। ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

Image

তেলেগু চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ এর একটি আইটেম গানে এসে সর্বভারতে নাম কুড়ানো সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দিয়ে যাত্রা শুরু করেন। নির্মাতা অমর কৌশিকের একটি হরর সিনেমায় যুগলবন্দি হতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানার সঙ্গে।

Image

২০১০ সাল থেকে তামিল ও তেলেগু সিনেমায় সক্রিয় এই অভিনেত্রী ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন চারবার।

পুরনো খবর:

পুরানো খবর:

শকুন্তলার রূপ দেখালেন সামান্থা

পুরানো খবর:

ট্রেইলার যখন চলছিল, অঝোরে কাঁদছিলেন ‘শকুন্তলা’ সামান্থা

পুরানো খবর:

কখনও কখনও দুর্বলতাও মেনে নিতে হয়: সামান্থা

পুরানো খবর:

চিকিৎসার জন্য কোরিয়ামুখী সামান্থা