১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অভিনব প্রচারে ‘জংলি’ টিম

বিস্ময় প্রকাশ করে কেউ বলেছেন, “ এই তুর্কি তরুণ কে!”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:23 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ফাঁস হয়েছে ‘জংলি’ সিনেমার নায়ক সিয়াম আহমেদের একটি ছবি। অগোছালো চুল, উষ্কখুষ্ক দাঁড়ি গোঁফওয়ালা সিয়ামের সেই ছবি ঘুরছে সোশাল মিডিয়ায়। ছবি নিয়ে নানা ধরনের মন্তব্য আসছে। কেউ বলছেন, “ইনি কি বাংলাদেশের সিয়াম নাকি হিন্দি সিনেমার নতুন কোনো নায়ক?” বিস্ময় প্রকাশ করে কেউ বলেছেন, “এই তুর্কি তরুণ কে? তাকে হলে গিয়ে দেখার অপেক্ষায় থাকলাম!” সিয়ামের এই ছবি ফাঁস হওয়ার পর সিনেমার পরিচালক, নায়ক এবং টিমের অনেকে যা করছেন, সেটিও অভিনব। তারা নায়কের ফার্স্ট লুকসহ আরও কয়েক অভিনয় শিল্পীর লুক প্রকাশ করে তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকদের সঙ্গে। 

এটি ফাঁস হওয়া সিয়ামের সেই ছবি। পরিচালক এম রাহিম সোশাল মিডিয়ায় বলেছেন, মানিকগঞ্জের শুটিংয়ের সময় কেউ হয়ত ছবি তুলে প্রকাশ করেছেন। কাজটি সমর্থন না করে পরিচালক বলেছেন, কেউ যাতে সিনেমার পাত্রপাত্রীদের ছবি না তোলে বা শুটিংয়ের কোনো দৃশ্য কেউ যেন ভিডিও করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থেকেও লাভ হচ্ছে না। 

এটি ফাঁস হওয়া সিয়ামের সেই ছবি। পরিচালক এম রাহিম সোশাল মিডিয়ায় বলেছেন, মানিকগঞ্জের শুটিংয়ের সময় কেউ হয়ত

সিয়ামের ‘জংলি’র ফার্স্টলুকের এই ছবি এসেছিল নায়কের জন্মদিন ২৯ মার্চে। নতুন করে আবার ছবিটি প্রকাশ করেছেন পরিচালক রাহিম। তিনি বলেছেন, মানিকগঞ্জের পালা শেষ, রোববার থেকে সিনেমার শেষ ধাপের কাজ শুরু হয়েছে ঢাকায়। 

সিয়ামের ‘জংলি’র ফার্স্টলুকের এই

‘জংলি’ সিনেমায় অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তার এই ছবিটি শেয়ার করে পরিচালক রাহিম ফেইসবুকে বলেন, “ক্ষুরধার মস্তিষ্ক, বাজপাখির মতো চোখ, করেই ক্ষান্ত দেন তিনি, যখন চাপে রোখ।“

‘জংলি’ সিনেমায় অভিনয় করছেন জাতীয় চলচ্

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের ছবি শেয়ার করেছেন সিয়াম। সিনেমায় বুবলীর দাদির ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। এ অভিনেত্রীকে নিয়ে সিয়াম লিখেছেন, “ও দাদী ও দাদী, আমি তোমার দিওয়ানা, সুতায় বান্ধো প্রেমের চাদর, জানো মনের ঠিকানা।“

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের

অভিনেতা রাশেদ মামুন অপুর লুক শেয়ার করেছেন সিয়াম এবং পরিচালক রাহিম দুজনেই। দুজনেই অপুকে ‘ভাইরাল’ অভিনেতা বলে সম্বোধন করেছেন।

অভিনেতা রাশেদ মামুন অপুর লুক শেয়ার করেছেন সিয়াম এবং পরিচালক রাহিম দুজনেই। দুজনেই অপুকে ‘ভাইরাল’ অভিনেতা বলে সম্বোধন করেছেন।

শুটিংয়ের পাশাপাশি ‘জংলি’র পোস্ট প্রোডাকশনের কাজও চলছে জোরেশোরে। কারণ হাতে একদম সময় নেই, অনেক আগেই ঘোষণা হয়ে গেছে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘জংলি’। 

শুটিংয়ের পাশাপাশি ‘জংলি’র পোস্ট প্রোডাকশনের কাজও চলছে জোরেশোরে। কারণ হাতে একদম সময় নেই, অনেক আগেই ঘোষণা হয়ে গেছে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘জংলি’।