২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ দোকান

এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 12:25 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে গেছে ধানের গুদাম, সারের ডিলারসহ ১৫ দোকান। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম। 

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের এ কর্মবর্তা বলেন, রাত ৩টার দিকে ওই মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ  আনে।

আগুনে মার্কেটের ধানের গুদাম, লেপ-তোষক, ঔষধের ফার্মেসি, মোরগের ফার্ম, মুদি মাল, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়। 

স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, আগুনের ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা না গেলেও ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।