১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রজেক্ট কে’তে প্রভাসের পারিশ্রমিক দীপিকার ১৫ গুণ বেশি!

ভারতীয় চলচ্চিত্রে অভিনেত্রীরা বৈষম্যের শিকার, এমন অভিযোগ এখন জোরাল হয়ে উঠেছে ।

‘প্রজেক্ট কে’তে প্রভাসের পারিশ্রমিক দীপিকার ১৫ গুণ বেশি!

প্রভাস ও দীপিকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 11:52 PM

Updated : 26 Jun 2023, 11:52 PM

ভারতে অভিনেত্রীরা বৈষম্যের শিকার বলে যে আলোচনা রয়েছে, তার ভিত্তি জোরদার করছে ‘প্রজেক্ট কে’র পারিশ্রমিক নিয়ে ফাঁস হওয়া তথ্য।

‘আদিপুরুষ’র ভরাডুবির মধ্যেও ‘প্রজেক্ট কে’ সিনেমার জন্য প্রভাস আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সোমবার তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতের এই অভিনেতা ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় একাই নিচ্ছেন ১৫০ কোটি রুপি। আর সিনেমাটির নায়িকা হিসেবে দীপিকা পারিশ্রমিক পাবেন মাত্র ১০ কেটি রুপি।

বাহুবলী অভিনেতা প্রভাস বেশ আলোচিত হলেও তার সর্বশেষ সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া পায়নি।

অন্যদিকে বলিউড এই সময়ে সবচেয়ে দামি অভিনেত্রী হিসেবে ধরা হয় দীপিকাকে; অথচ তার পারিশ্রমিক প্রভাসের ১০ ভাগেরও কম হওয়ার খবর দেখে অনেকের অবাক হওয়ার কথা।

বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমানো প্রিয়াঙ্কা চোপড়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতীয় চলচ্চিত্রে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, হলিউডে গিয়েই তিনি প্রথম নায়কদের সমান পারিশ্রমিক পেয়েছিলেন।

পুরানো খবর:

২৩ বছর পর এসে নায়কের সমান পারিশ্রমিক পান প্রিয়াঙ্কা

অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে’তে অমিতাভ বচ্চনও অভিনয় করছেন। তিনি দীপিকার সমান পারিশ্রমিকই নিচ্ছেন বলে খবর বেরিয়েছে।

রোরবার ‘প্রজেক্ট কে’ নির্মাতারা অভিনেতা কমল হাসানেরও এই সিনেমায় যুক্ত হবার খবর দেন। তিনি ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর প্রকাশ হয়েছে।