শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শ্রাবণের দ্বিতীয় দিনে হল বর্ষা উদযাপন। চারুকলা অনুষদের সঙ্গে মিলে ‘ঘনঘটা ২’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি।
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি উপভোগ করতে দর্শকদের জন্য বিশেষ পোশাকের অনুরোধ জানানো হয়। উৎসবের পোশাক বিধি ছিল সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি, বৃষ্টি হলেও সঙ্গে আনা যাবে না ছাতা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যার্তদের সাহায়তায় অনুষ্ঠানস্থলে ছিল ‘জাগো ফাউন্ডেশন’-এর একটি ডোনেশন বুথ।