‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটির মৃত্যু
‘ব্রেকিং ব্যাড’ এর চরিত্রের মত বাস্তব জীবনেও তিনি সেরেব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’–এর অভিনেতা আরজে মেটি মারা গেছেন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিলে তার মৃত্যু হয়, অভিনেতা বয়স হয়েছিল ৩৪ বছর।
মেটির প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করেনি।
তার প্রতিনিধি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, সবার প্রিয় অভিনেতা, সমাজসেবী এবং শারীরিক প্রতিবন্ধীদের অধিকার আদায়ের সমর্থক আরজে মিটি আর আমাদের মাঝে নেই। আমরা মর্মাহত”
'ব্রেকিং ব্যাড'-এ মাদক সম্রাট ওয়াল্টার হোয়াইটের একরোখা ছেলের চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন আরজে মেটি।
ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যারন পল অভিনীত এমি জয়ী সিরিজটিতে ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করেছিলেন মেটি। চরিত্রের মত বাস্তব জীবনেও তিনি সেরেব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন।
পর্দায় চরিত্রটিকে জীবন্ত করতে নিজের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন মেটি। শারীরিক যন্ত্রণা কাজের পথে বাধা হতে দেননি তিনি। অভিনয়ের স্বীকৃতিও পেয়েছিলেন অভিনেতা। ২০১৪ সালে তার হাতে ওঠে সম্মানজনক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড।
ইউনাইটেড সেরেব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের মত সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সমাজসেবা ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন উদ্যোগে সহায়তা করতে গড়ে তুলেছিলেন ‘দ্য মেটি ফাউন্ডেশন।”
অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে ব্রাউনসভিলের পুলিশ বলছে, তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক অনুসন্ধানে তার মৃত্যুর পেছনে আপাতত কোনো চক্রান্ত বা অপরাধমূলক কিছু পাওয়া যায়নি।
'ব্রেকিং ব্যাড' প্রচার জয় এএমসি-তে। জনপ্রিয় সিরিজ ২০০৮ থেকে ২০১৩ সাল—টানা পাঁচ সিজন ধরে চলেছে।
মেটির বেড়ে ওঠা লুইজিয়ানায়। ২০০৫ সালে ছোট বোনের অভিনয় ক্যারিয়ারে সাহায্য করতে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমায় তাদের পরিবার।
এর পর লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনের জন্য জীবনের প্রথম অডিশন দিয়েছিলেন মেটি। ও বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল মাদকের বিরুদ্ধে প্রচার।
'ব্রেকিং ব্যাড' ছাড়াও 'হান্নাহ মন্টানা', 'সুইচড অ্যাট বার্থ', ও 'ওয়েস্টহ্যাম্পটন'-এ অভিনয় করেছেন মেটি। ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’–এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।
