১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যাদেরকে পুরস্কার উৎসর্গ করলেন কান জয়ী অনুসূয়া

অনুসূয়া বলেন, “এই জয় সেই সব নারীদের জন্য, যারা শুধু গল্প বলার তাগিদে দিনরাত এই মাধ্যমটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন।”

যাদেরকে পুরস্কার উৎসর্গ করলেন কান জয়ী অনুসূয়া
ভারতীয় অভিনেত্রী অনুসূয়া সেনগুপ্ত

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:22 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

কান চলচ্চিত্র উৎসবে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত কদিন ধরে চুপচাপ ছিলেন। পুরস্কার ঘোষণার পর ইনস্টাগ্রামের কিছু ছবি এবং একটি বাক্য ছাড়া ভারতের কোনো সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। অবশেষে নীরবতা ভেঙেছেন এই বাঙালি তরুণী।

উৎসবের ৭৭তম আসরে প্রতিযোগিতা বিভাগে 'আঁ সার্তে রিগায়' জায়গা করে নিয়েছিল বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের পরিচালিত সিনেমা ‘দ্য শেমলেস’। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনসূয়া।

নিজের এই জয় অনুসূয়া উৎসর্গ করেছেন ভারতীয় সিনেমার অভিনেত্রীদের জন্য।

মঙ্গলবার কলকাতার দৈনিক আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, “আমি সবে দেশে ফিরলাম। সত্যি, এতটা ভালোবাসা পাচ্ছি যে আমি আপ্লুত।”

ইনস্টাগ্রামেও সরব হয়েছেন এই অভিনেত্রী।

“এই জয়ের জন্য আমি যেমন গর্বিত, তেমনই এই জয়ের কৃতিত্ব ‘দ্য শেমলেস’র পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভর এবং প্রতিটি কলাকুশলীর।

অনসূয়া লিখেছেন, “আমার সিনেমার পরিচালক আমার কাছে একজন জাদুকর, তিনি আমার ওপরে আস্থা রেখেছেন। এছাড়া সিনেমার চিত্রনাট্যের জোরও ছিল দুর্দান্ত। আমার এই জয় সেই সব নারীদের জন্য, যারা শুধু গল্প বলার তাগিদে দিনরাত এই মাধ্যমটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন।

“আমি আশা করব, আমার এই জয় ভারতীয় সিনেমার অভিনেত্রীদের কাজের পথকে প্রশস্ত করবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখতে পারে।”

কানে পুরস্কার জেতার পর অনুসূয়াকে শুভেচ্ছা পাঠিয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মত তারকারা। অভিনন্দন জানিয়েছেন কলকাতার শিল্পী ও পরিচালকরাও।

কানে সেরা কলকাতার অনুসূয়া

কান উৎসবে স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের 'আনোরা'

‘দ্য শেমলেস’ সিনেমার চিত্রনাট্য একজন যৌনকর্মীকে নিয়ে। যিনি দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে ফেরার হন। এই যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অনুসূয়া। তার চরিত্রের রাম 'রেণুকা'। অনুসূয়া তার এই পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়ত ছিল না কিন্তু বেঁচে থাকার তাগিদে করতে হচ্ছে।

কলকাতার লেক গার্ডেন্সের মেয়ে অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে থাকেন গোয়ায়।

এর আগেও বাংলা সিনেমায় অনুসূয়া কাজ করেছেন। পরিচালক ও গায়ক অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে। কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজ়েও। অনসূয়া বলিউডে প্রোডাকশন ডিজাইনার হিসেবেও পরিচিত।