১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কান উৎসবে স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের ‘আনোরা’

শন বেকারের হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 07:02 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

কান চলচ্চিত্রের ৭৭তম আসরে জুরিদের বিচারে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতেছে মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমা 'আনোরা'।

ফ্রান্সের সাগরপাড়ে গত ১৪ মে এই উৎসব শুরু হয়েছিল। চলতি বছর কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল ২২টি চলচ্চিত্র।

শনিবার রাতে উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভালে আসরের সমপণী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন সেখানে।

ভ্যারিইটি লিখেছে, আসরে সেরা সিনেমার নাম ঘোষণা করেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান বার্বি সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। আর শন বেকারের হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা।

পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শন বেকার বলেন, “আজ রাতে কী কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না।”

‘কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

যৌনকর্মীদের জন্য শন বেকার তার পুরস্কারটি উৎসর্গ করে বলেন, “এটি পৃথিবীর সব যৌনকর্মীর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জন্য।”

এবারে আসরে নাম উজ্জ্বল করেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতেছে পায়েল কাপাডিয়ার ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

গেল তিন দশকের মধ্যে এটাই ভারতের প্রথম সিনেমা, যা কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়ে পুরস্কার জিতেছে। এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন।

আগের দিন প্রতিযোগিতা বিভাগে 'আঁ সার্তে রিগায়' জায়গা করে নেয় বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের পরিচালিত ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’।

ওই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতের কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত।

মূল প্রতিযোগিতা বিভাগের গুরুত্বপূর্ণ পুরস্কার

আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিছুদিন আগে ইরান ছাড়েন পরিচালক মোহাম্মদ রাসুলফ। পালানোর সময়ে তার গন্তব্য জানা না গেলেও কান উৎসবের লাল গালিচায় হাজির হন তিনি। উপস্থিত ছিলেন পুরস্কারের আসরেও।

​​​​​​​

এবারের বিচারকদের মধ্যে নারীরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ। মূল প্রতিযোগিতা বিভাগের ৯ বিচারকের মধ্যে প্রধান জুরির দায়িত্ব পালন করেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ।

আরো ছিলেন ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ তারকা লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, ওমর সাই, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।