কানে সেরা কলকাতার অনুসূয়া
উৎসবের ৭৭তম আসরে প্রতিযোগিতা বিভাগে 'আঁ সার্তে রিগায়' জায়গা করে নিয়েছিল বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের পরিচালিত ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’।
ফ্রান্সের সাগর পাড়ের কান চলচ্চিত্র উৎসবে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্তের হাতে।
আনন্দবাজার লিখেছে, উৎসবের ৭৭তম আসরে প্রতিযোগিতা বিভাগে 'আঁ সার্তে রিগায়' জায়গা করে নিয়েছিল বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের পরিচালিত ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’।
আর এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনসূয়া।
এর মধ্য দিয়ে প্রথম ভারতীয় হিসেবে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার ইতিহাস গড়লেন এই তরুণী।
এদিকে আঁ সার্তে রিগায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে চিনের ‘ব্ল্যাক ডগ’, আর এই বিভাগে জুরি পুরস্কার পেয়েছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্টোরি অব সুলেমান’।
কান উৎসবের কিছু ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন অনুসূয়া।
View this post on Instagram
