২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ প্রকল্পে ২২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

এই ঋণ বাংলাদেশ পাচ্ছে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচ প্রকল্পে।

পাঁচ প্রকল্পে ২২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

ছবি: পিএমও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 12:33 PM

Updated : 02 May 2023, 12:33 PM

আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচ প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

বাসস জানিয়েছে, সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে এক অনুষ্ঠানে ওই পাঁচ প্রকল্পের ঋণচুক্তি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্প পাঁচটি হল: রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (আরআইভিইআর), বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি অ্যান্ড ট্রান্সফরমেশান (বিইএসটি), একসিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) এবং সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশনান (এসএমএআরটি)।

এসব প্রকল্পের মধ্যে অভিযোজন ও ঝুঁকি হ্রাসের জন্যে ‘রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট’-এ বাংলাদেশ পাবে ৫০ কোটি ডলার, যা ‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে প্রথম বড় বিনিয়োগ প্রকল্প। বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতির উন্নয়নে এ অর্থ কাজে লাগবে।

পুরনো খবর:

উত্তরণের পর্বে বিশ্ব ব্যাংকের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ কখনো ঋণের ফাঁদে পড়েনি: প্রধানমন্ত্রী
উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসুন একসঙ্গে কাজ করি: বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রী

বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবল অ্যান্ড ট্রান্সফরমেশান (বিইএসটি) প্রকল্পে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশে পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে এবং পরিবেশবান্ধব বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করতে এই ঋণের অর্থ ব্যবহার করা হবে।

৭৫ কোটি ৩৪ লাখ ডলার বাংলাদেশ পাবে একসিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১ প্রকল্পে, যা ঢাকাকে আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বাড়াতে সাহায্য করবে।

আরও ৫০ কোটি ডলার বিশ্ব ব্যাংক দেবে ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) প্রকল্পে, যা দেশকে পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল উন্নয়নে সহায়তা করবে। 

আর সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশনান (এসএমএআরটি) প্রকল্পে বাংলাদেশ পাবে ২৫ কোটি ডলার। ক্ষুদ্র শিল্প খাতকে আরও গতিশীল, কম দূষণকারী, দক্ষ এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধির খাতে রূপান্তরের জন্য ব্যয় হবে এই অর্থ।