নতুন ডিএমডি পেল ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইশতিয়াক মহিউদ্দীন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের সাউথ-ইস্টার্ন লুইসিয়ানা ইউনিভার্সিটি থেকে ইশতিয়াক মহিউদ্দীন এমবিএ করেন।
