২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক সামান্য বেড়েছে

সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক সামান্য বেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:54 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহম্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচকে ওঠানামা শুরু হয়। শেষ দুই ঘণ্টায় সূচক সামান্য বাড়ে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৩২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট বেশি।

হাতবদল হয় প্রায় ১৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৫২টির, কমে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।

বুধবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৪ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৭৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১১ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৩৭ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ১ দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৫ দশমিক ৯৭ শতাংশ কম।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।