ক্ষোভ থেকে পদত্যাগ ডিএসই’র নির্বাহী প্রধানের
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন পদত্যাগ করেছেন।
কর্মপদ্ধতি নিয়ে অসন্তোষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বুধবারই তিনি পদত্যাগপত্র জমা দেন।
মোশাররফ এম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ডিএসই সভাপতির মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
কারণ জানতে চাইলে তিনি বলেন, “বোর্ড এবং ব্যবস্থাপনার মধ্যে অনেক ব্যবধান, এভাবে কাজ করা যায় না।”
“আমি আমার সারাজীবনের অভিজ্ঞতা থেকে দেশকে কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে এমন পরিবেশ, আমার থাকা সম্ভব হল না।”
“আমার একটাই প্রশ্ন- সবাই (প্রধান নির্বাহী) কি খারাপ, কেন কেউ এখানে থাকতে পারে না,” প্রশ্ন করেন পদত্যাগী এই ডিএসই কর্মকর্তা।
