২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনকে ১৪০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

যুদ্ধের মধ্যে জরুরি প্রয়োজন মেটাতে ইউক্রেইনের জন্য ১৪০ কোটি ডলারের জরুরি তহবিল অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 01:43 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বিবিসি জানিয়েছে, আইএমএফ এর নির্বাহী  পর্ষদ বুধবার ইউক্রেইনের জন্য এই অর্থায়ন অনুমোদ করে।

আইএমএফ বলেছে, পরিস্থিতি অনুকূল হলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন কর্তৃপক্ষ দেশের পুনর্গঠন এবং উন্নয়নের লক্ষ্যে তাদের সঙ্গে মিলে একটি উপযুক্ত অর্থনৈতিক কর্মসূচির পরিকল্পনা করবে।

এ ছাড়া যুদ্ধ শেষ হলে এবং সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেলে পুনর্গঠনের চেষ্টা চালাতে ইউক্রেইনের আরও তহবিলের প্রয়োজন হবে বলে মনে করছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

এর আগে বিশ্ব ব্যাংক সোমবার ইউক্রেইনকে বাজেট সহায়তা হিসেবে ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দেয়। ওই  ঋণ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি।

তবে বিশ্ব ব্যাংক বলেছে, এই সহায়তা ইউক্রেইন সরকারকে গুরুত্বপূর্ণ সেবা প্রদান, হাসপাতালের কর্মীদের বেতন, পেনশন তহবিল ও সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে সাহায্য করবে বলে তারা আশা করছে।

এছাড়া ১৩ কোটি ৪০ লাখ ডলার অনুদান হিসেবে পাচ্ছে ইউক্রেইন, যা ট্রাস্ট ফান্ডের অংশ হিসাবে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড থেকে আসছে।

আরও খবর

ইউক্রেইনকে ৭২ কোটি ডলার ঋণ-সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক