১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে অবৈধভাবে জন্ম নিবন্ধন: তিন হ্যাকারসহ গ্রেপ্তার ৫

এ পর্যন্ত ছয় ওয়ার্ডে অবৈধভাবে ৭৯৬টি জন্ম নিবন্ধনের ঘটনা ধরা পড়ে।

চট্টগ্রামে অবৈধভাবে জন্ম নিবন্ধন: তিন হ্যাকারসহ গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 12:34 AM

Updated : 19 Feb 2023, 01:42 AM

চট্টগ্রামে জন্ম নিবন্ধনে জালিয়াতির ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার এ পাঁচজনের মধ্যে তিনজন ‘হ্যাকার’ বলে জানিয়েছেন সিটিটিসির অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দিন।

শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত রোববার জানানো হবে।

চলতি বছরের ৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮, ১১, ১৩, ৩২, ৪০ ও ১৪ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে ৭৯৬টি জন্ম নিবন্ধনের ঘটনা ধরা পড়ে।

এর মধ্যে ১০, ১৮ ও ২২ জানুয়ারি শুধু ১১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে মোট ৪০৯টি জন্ম নিবন্ধন হয়। আর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে ধরা পড়ে ২৪৯টি ভুয়া জন্ম নিবন্ধনের ঘটনা।

এসব অবৈধ জন্ম নিবন্ধনের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে সাধারণ ডায়েরি ও ১৩ নম্বর পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের ঘটনায় খুলশী থানায় দুইটি এবং ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ঘটনায় হালিশহর থানায় একটিসহ তিনটি মামলা করা হয়।

পরে ২৩ জানুয়ারি নগরীর পতেঙ্গা এলাকা থেকে এক কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে তিন জন আদালতে ১৪৪ ধারায় জবান্দবন্দি দিয়েছিলেন।

এরপর ২৫ জানুয়ারি এক নারী ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জন্মনিবন্ধনের ‘মূল সনদ’ সংগ্রহ করতে গেলে সেখানকার দায়িত্বরতরা জানতে পারেন, ওই কার্যালয়ে অবৈধভাবে হওয়া ৪০৯টি জন্মনিবন্ধনের একটি ছিল ওই নারীর।

পরে তার দেওয়া তথ্যে ইপিজেড এলাকা থেকে এক কম্পিউটার দোকানিকেও গ্রেপ্তার করা হয়।

পুরানো খবর:

চসিক: সার্ভারে ‘অনুপ্রবেশ করে’ ২০৬টি জন্ম নিবন্ধন করল কে?

পুরানো খবর:

চসিক: শোরগোলের মধ্যেই অবৈধভাবে আরও ৩৪১ জন্ম নিবন্ধন

পুরানো খবর:

চট্টগ্রামে ৭ মাসে অবৈধভাবে ‘পাঁচ হাজার‘ জন্ম নিবন্ধন

পুরানো খবর:

চট্টগ্রামে অবৈধভাবে জন্মনিবন্ধন: আরেক দোকানি গ্রেপ্তার

পুরানো খবর:

এনআইডি জালিয়াত ইসি কর্মচারী জন্ম নিবন্ধন জালিয়াতিতে