১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪০০ কোটি টাকার ঋণখেলাপি আটক

আটক আনছারুল আলম ইসলামী ব্যাংক চাক্তাই শাখার একজন ঋণগ্রহিতা।

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪০০ কোটি টাকার ঋণখেলাপি আটক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 03:46 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

চট্টগ্রামে ১৪০০ কোটি টাকার ঋণখেলাপি এক ব্যবসায়ীকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

নগর পুলিশের বন্দর জোনের উপ কমিশনার শাকিলা সোলতানা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরীকে (৫৯) বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয়।

আনছারুল আলম চট্টগ্রামের খাতুনগঞ্জের আনসার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। 

তার গ্রামের বাড়িরাউজান উপজেলার কোয়েপাড়ায়, বাবার নাম মফিজুল আলম চৌধুরী।

উপকমিশনার শাকিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউএস বাংলার একটি ফ্লাইটে আনছারুল আলমের দুবাই যাওয়ার কথা ছিল। তাকে আটকের পর পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।”

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, আনছারুল আলম ইসলামী ব্যাংক চাক্তাই শাখার একজন ঋণগ্রহিতা।

“এই ব্যাংকে তার ঋণের পরিমাণ প্রায় ১৪০০ কোটি টাকা।”